শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০১:২৫ রাত
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির কাছ থেকে অলৌকিক কিছুর আশায় বিসিবি সভাপতি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে অলৌকিক কিছুর আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ভেন্যু সরানোর আবেদন প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টা পরও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আশাহত নন। তার বিশ্বাস আইসিসি তাদের মন পরিবর্তন করে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেবে।

আমিনুল ইসলাম বলেন, ‘আমি আইসিসির কাছ থেকে কোনো অলৌকিক কিছুর আশা করছি। কে না চায় বিশ্বকাপ খেলতে? আইসিসির প্রেস রিলিজের পর আমরা আসলে কোনো মন্তব্য করতে পারি না। মিটিংটি দেড় ঘণ্টা ধরে চলেছিল। ভোট শুরুর আগে আমরা আইসিসি বোর্ডকে আমাদের সিদ্ধান্তের কারণগুলো ব্যাখ্যা করেছি। আমরা ভোটাভুটিতে যেতে চাইনি। আমরা সরে দাঁড়িয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপে খেলতে চায়। বাংলাদেশ সরকার চায় বাংলাদেশ বিশ্বকাপে খেলুক। কিন্তু আমরা মনে করি না যে ভারত আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ। আমরা তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে বলেছিলাম। আমরা বলেছিলাম যে আমরা আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সাথে অদলবদল (গ্রুপ পরিবর্তন) করতে পারি। এটিই সবচেয়ে সহজ উপায় হতে পারতো। কিন্তু শ্রীলঙ্কা জানিয়েছে যে তারা তাদের গ্রুপে নতুন কোনো দল চায় না। ভোটের পর আমি তাদের বলেছিলাম যে আমি আমার সরকারকে জানানোর জন্য একটি শেষ সুযোগ চাই। তারা বলেছে এটি একটি যৌক্তিক পয়েন্ট এবং আমাকে তাদের কাছে ফিরে আসার জন্য ২৪ বা ৪৮ ঘণ্টা সময় দিয়েছে।’

আমিনুল আরও বলেন, ‘আমি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা জানি ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমরা শ্রীলঙ্কায় খেলার অবস্থানেই অনড় আছি। আমি জানি আইসিসি আমাদের মানা করে দিয়েছে, তবে আমরা সরকারের সাথে আরও একবার কথা বলব। আমি সরকারের মতামত আইসিসিকে জানাব। একটি সরকার যখন সিদ্ধান্ত নেয়, তখন তারা কেবল খেলোয়াড়দের কথা ভাবে না, সবার কথা বিবেচনা করে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়