শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৯ সকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদো ও মেসির কাতারে বা‌র্সেলোনার লেভানডফস্কি, গড়লেন নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : উইয়েফা চ্যাম্পিয়নস লিগে বিশেষ এক রেকর্ডে নাম লেখালেন রবার্ট লেভানডফস্কি। বার্সেলোনার হয়ে ইউরোপ সেরা মঞ্চে ২০ গোল করে ক্রিস্তিয়ানো রোনালদো, হ্যারি কেইন ও নেইমার জুনিয়রের পাশে জায়গা করে নিয়েছেন পোলিশ এই তারকা স্ট্রাইকার।

বুধবার রাতে স্লাভিয়া প্রাহার বিপক্ষে ৪-২ গোলের জয়ে জাল খুঁজে পান লেভানডফস্কি। এই গোলের মাধ্যমে বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা পৌঁছাল ২০ এ। --- টি স্পোর্টস

এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৬৯ গোল করেছিলেন লেভানডফস্কি। দুটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে ২০ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন এই তারকা।

এর আগে এই রেকর্ড গড়েছিলেন রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ), হ্যারি কেইন (টটেনহ্যাম ও বায়ার্ন) এবং নেইমার (বার্সেলোনা ও পিএসজি)।

এছাড়া টানা ১৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গোল করার নজিরও গড়েছেন লেভানডফস্কি। সর্বোচ্চ ১৮ মৌসুমে গোল করার কীর্তি রয়েছে লিওনেল মেসি ও করিম বেনজেমার। টানা ১৬টি মৌসুমে গোল করেছেন রোনালদো।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় মোট ১১৪ গোল নিয়ে লেভানডফস্কি আছেন সর্বকালের তৃতীয় স্থানে। তাঁর সামনে কেবল মেসি (১৩২) ও রোনালদো (১৪৫)।

তবে ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বার্সেলোনার সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষের পথে। যুক্তরাষ্ট্রের এমএলএসে, বিশেষ করে লিওনেল মেসির দল ইন্টার মায়ামিতে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।

লেভানডফস্কি ভবিষ্যৎ নিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, আগামী মৌসুমে রবার্ট কোথায় থাকবে, সেটা এখনই বলা কঠিন। আমি তাকে নিয়ে খুশি, তবে মৌসুম শেষে সবকিছু দেখা হবে।’

লেভানডফস্কিও আপাতত সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছেন। তার ভাষায়, এখনো সময় আছে। কোথায় খেলব, সেটা নিয়ে ভাবছি না। ক্লাবের পরিকল্পনা আর আমার ইচ্ছার ওপর অনেক কিছু নির্ভর করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়