শিরোনাম
◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৫০ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাকিস্তানের উসকানিতেই বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের’

নিরাপত্তাজনিত বিষয়টি সামনে রেখে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকল বাংলাদেশ। আইসিসির বেধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না তারা। এর পেছনে পাকিস্তানের উসকানি আছে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল।

ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদনের অভিযোগ, ভারতকে চাপে রাখতে এসব করে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। তবে বিসিবির এই সিদ্ধান্ত ভারতের কোনো ক্ষতি বয়ে আনবে না বলেই বিশ্বাস সাবেক এই ক্রিকেটারের। উল্টো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশই বড় ক্ষতির মুখে পড়বে।

ভারত টুডেকে দেওয়া সাক্ষাৎকারে মদন বলেন, ‘আমার মনে হয় এটা একেবারেই বোকামি। ভারতের এতে কিছুই হারানোর নেই। বরং বিশ্বকাপে অংশ না নিলে বাণিজ্যিক দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে বাংলাদেশই। আমার ধারণা, পাকিস্তানই বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার জন্য উসকানি দিচ্ছে। তাদের একমাত্র লক্ষ্য ভারতকে হেয় করা।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপে লিটন দাসদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ও ইতালির বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। অন্যদিকে নেপালের সঙ্গে দলটির ম্যাচের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এসব শহরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে মনে করেন মদন।

এই প্রসঙ্গে সাবেক ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশের খেলার কথা ছিল মুম্বাইতে, যেটা ভারতের অন্যতম নিরাপদ শহর। অবশ্য এই সিদ্ধান্তে ভারতীয় বোর্ডের কিছু যায় আসে না। আমার মনে হয় এতে রাজনীতি জড়িয়ে রয়েছে। পাকিস্তান ও বাংলাদেশ হাত মিলিয়ে নিজেদের ভূমিকা পালন করছে। কারণ তারা ভারতকে নিচে নামাতে চায়। এটাই হলো মূল কথা।’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়