শিরোনাম
◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০২ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের ট্রফি এলো হেলিকপ্টারে, হলো জমকালো উন্মোচন (ভিডিও)

ঘড়ির কাঁটায় তখন সাড়ে চারটার একটু বেশি, মিরপুরের আকাশ থেকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নেমে এলো সাদা-কালো রংয়ে মোড়ানো হেলিকপ্টার। সেটি মাটিতে অবতরন করতেই বিপিএলের বহুল আকাঙ্খিত হীড়া খচিত ট্রফি হাতে নেমে এলেন রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটার আকবর আলী ও নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।

বাংলাদেশ এখন পর্যন্ত এই দুজনের নেতৃত্বেই দুটো টুর্নামেন্ট জিতেছে। সালমা খাতুনের অধীনে ২০১৮ সালে নারী এশিয়া কাপ ও আকবর জিতেছেন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

সালমা ও আকবর, দুজনে লাল পর্দায় মোড়ানো ট্রফি এনে রাখেন পোডিয়ামে। এরপর আজকে ফাইনালের দুই অধিনায়ক রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ও চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদী উন্মোচন করেন বিপিএলের নতুন এই ট্রফি। এই মুহূর্তে মাঠের চারপাশে কালার স্মোকের ধোয়ায় ভরে যায় হোম অব ক্রিকেটের আকাশ, তৈরি হয় জাঁকজমক পরিবেশ। এই পর্ব শেষ করে বিশেষ গাড়িতে মাঠের চারপাশ ঘোরানো হয় ট্রফিটি, এতে দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি রোমাঞ্চ।

এবারের বিপিএল শুরুর আগে থেকেই আলোচনায় ছিল ২৫ লাখ টাকা খরচ করে বানানো এই ট্রফি। সাধারণত ফাইনালের আগের দিন ট্রফি উন্মোচন ও অধিনায়কদের ফটোসেশন হয়ে থাকে। তবে এবার দেখা গেলো ভিন্নতা, ফাইনাল মাঠে গড়ানোর দেড় ঘণ্টা আগে করা হলো এসব আয়োজন।

তবে শুধু ট্রফি উন্মোচন আর ফটোসেশনই নয়। এদিন ছিল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও সামান্থা পারভেজের পারফরম্যান্সও। নিজের নৃত্য শেষে পুরো মাঠ ঘুরে দর্শকদের নজর কাড়েন তিশা।

৩৩ ম্যাচ আর প্রায় এক মাসের লড়াই শেষে আজ সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। দুই দল এখন পর্যন্ত এই আসরে ৩ বার মুখোমুখি হয়েছে। ২ জয় নিয়ে এগিয়ে আছে চট্টগ্রাম।

প্লে অফ পর্বে প্রথম কোয়ালিফায়ারে শান্তদের হারিয়েই ফাইনালে উঠেছিল শেখ মেহেদীর দল। এর আগে রাজশাহীর অন্য একটি ফ্র্যাঞ্জাইজি বিপিএলে শিরোপা জিতলেও চট্টগ্রামের কোনো ফ্র্যাঞ্চাইজি এখনও শিরোপার স্বাদ পায়নি। গতবারও ফাইনালে উঠেছিল তারা, কিন্তু রানার্সআপ হয়েই সন্তষ্ট থাকতে হয়। এবার বন্দরনগরীর সামনে আরও একটি সুযোগ। উৎস: জাগোনিউজ ও টি-স্পোর্টস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়