শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিক্সিং অভিযোগে বিসিবিতে তদন্ত শুরু, অডিট কমিটির দায়িত্ব ছাড়লেন মুখলেসুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মুখলেসুর রহমান অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার বিসিবির অন্য একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'হ্যাঁ, তিনি অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।'

গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন মুখলেসুর। এদিন শেষ হতে যাওয়া বিপিএলের দ্বাদশ আসরে ফিক্সিংয়ের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ সম্প্রতি উঠে আসে ফ্রিল্যান্স সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে।

বিসিবির ওই পরিচালক আরও বলেছেন, 'আমরা ইতোমধ্যে সমস্ত তথ্য বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের কাছে হস্তান্তর করেছি। আগামীকাল (শনিবার) থেকে তিনি তদন্ত শুরু করবেন।'

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে মুখলেসুর বলেছেন, 'সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি অডিট কমিটিসহ অন্যান্য সকল দায়িত্ব থেকে পদত্যাগ করেছি, তবে আমি পরিচালক পদে বহাল থাকব। আমি চাই এই বিষয়ে একটি স্বচ্ছ তদন্ত হোক।'

ক্রিকবাজ আরও জানিয়েছে, মার্শাল এই তদন্ত প্রক্রিয়ার তদারকি করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে কল রেকর্ড পরীক্ষা, আর্থিক লেনদেনের উৎস এবং বিসিবি ও আইসিসি— উভয় সংস্থারই দুর্নীতিবিরোধী বিধিমালার লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়