শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:২৬ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মাদ্রিদকে হারিয়ে বা‌র্সেলোনার মেয়েরাও জিতল স্প‌্যা‌নিশ সুপার কাপ

স্পোর্টস ডেস্ক : স্প‌্যা‌নিশ সুপার কা‌পে আ‌রো এক‌টি সাফল‌্য পে‌লো বা‌র্সেলেনা। পুরুষদের এই প্রতি‌যো‌গিতায় ইয়ামাল-রাফিনিয়াদের সাফল্যের সপ্তাহ দুয়েক পর, উইমেন’স স্প্যানিশ সুপার কাপেও শিরোপা জিতল বার্সেলোনা। শিরোপাটি ধরে রাখতে কাতালান দলটির মেয়েরাও হারাল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।

শনিবার রাতের শিরোপা লড়াইয়ে আধিপত্য করেই ২-০ গোলে জিতেছে বার্সেলোনা নারী দল।-- বি‌ডি‌নিউজ

অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি পরিষ্কার সুযোগ তৈরি করার দিক থেকেও এগিয়ে ছিল বার্সেলোনা। অন্যদিকে, মাঝে কিছুটা সময় রেয়াল ভালো কিছু আক্রমণ করলেও প্রতিপক্ষের জমাট রক্ষণে সুবিধা করতে পারেনি।

প্রথমার্ধে কর্নারে ডাচ ফরোয়ার্ড এজমি ব্রুটসের হেডে এগিয়ে যায় বার্সেলোনা। আর যোগ করা সময়ে সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন স্প্যানিশ মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস।

গতবার ফাইনালে রিয়ালকে ৫-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা।

ছেলেদের মতো মেয়েদের স্প্যানিশ সুপার কাপেরও রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই নিয়ে টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হলো তারা। সবগুলোই সবশেষ সাত আসরের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়