শিরোনাম
◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:২৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

দেশের ক্রিকেট যখন একের পর এক সংকটে জর্জরিত, ঠিক তখনই গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এমনটাই জানিয়েছে দেশের একাধিক সংবাদমাধ্যম। সূত্র: কালবেলা

প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি, বোর্ড পরিচালকদের পদত্যাগ এবং প্রশাসনিক অস্থিরতার মধ্যেই বুলবুলের বিদেশযাত্রা বিসিবির নেতৃত্ব নিয়ে নতুন করে নজর কাড়ছে।

রোববার সন্ধ্যা থেকেই ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি হয়তো রাতেই দেশ ছাড়তে পারেন। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ হলে বুলবুল প্রথমে প্রকাশ্যে সফরের কথা অস্বীকার করেন। তিনি জানান, দেশে থেকেই বোর্ডের কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং শিগগিরই বিদেশ সফরের কোনো পরিকল্পনা নেই।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই অবস্থান বদলে যায়। সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বোর্ড সংশ্লিষ্ট সূত্রের দাবি, সেখানে তিনি পারিবারিক সময় কাটাবেন এমনটাই জানিয়েছে দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যম।

সংকটময় সময়ে বিসিবি সভাপতির এই বিদেশযাত্রা স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তুলছে। যখন বিশ্বকাপ ইস্যু, নেতৃত্ব সংকট ও প্রশাসনিক অনিশ্চয়তায় দেশের ক্রিকেট উত্তাল—তখন প্রধান দায়িত্বশীল ব্যক্তির দেশ ছাড়ার বিষয়টি ক্রিকেটাঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বিসিবির বর্তমান পরিস্থিতিতে এই সফর কতটা প্রভাব ফেলবে এবং সভাপতির অনুপস্থিতিতে বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কীভাবে চলবে—সেদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়