শিরোনাম
◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

গৃহকর্মী‌কে ধর্ষণ, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কা‌দি‌রের ছেলে সুলামান কাদির গ্রেফতার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদিরের ছেলে সুলামান কাদিরের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। যার ফলে তাকে গ্রেফতার করেছে পাকিস্তানের পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঐ গৃহকর্মী সুলামান কাদিরের বাসায় কাজ করতেন। এক পর্যায় সুলামান তাকে জোর করে তার ফার্ম হাউজে নিয়ে যান এবং ধর্ষণ করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগকারী গৃহকর্মীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সুলামানের বাবা আব্দুল কাদির পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার। লেগ স্পিন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। পাকিস্তানের জার্সিতে ৬৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে খেলেছেন আব্দুল কাদির। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে মারা গেছেন তিনি।

আব্দুল কাদিরের ছেলে সুলামান কাদিরও এক সময় পেশাদার ক্রিকেট খেলেছেন। তবে ২০১৩ সালের পর আর পেশাদার ক্রিকেটে তাকে দেখা যায়নি। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়