শিরোনাম
◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৪:০৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌বিশ্বকা‌পে পাকিস্তান অংশ না নি‌লে সম্প্রচারকারীরা পথে বসবে : সাবেক ক্রিকেটার বা‌সিত আলী

স্পোর্টস ডেস্ক: টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তান অংশ না নিলে টুর্না‌মেন্ট গুরুত্ব হারাবে বলে মত দিয়েছিলেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। এবার পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার ও কোচ যেন তাতে সায় দিলেন। বাসিত আলী হুঁশিয়ারি করলেন এই বলে যে, পাকিস্তান যদি সরে দাঁড়ায় তাহলে বহুল আকাঙ্ক্ষিত ভারতের সঙ্গে তাদের ম্যাচ না হওয়ায় বিশ্বকাপ ক্ষতিগ্রস্ত হবে।

গেম প্ল্যান ইউটিউব শো-তে বাসিত বললেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, তাহলে সম্প্রচারকারীরা পথে বসবে। পাকিস্তান যদি সরে দাঁড়ায়, তাহলে কোন দল তাদের পরিবর্তে খেলবে? ভারত যদি তাদের পরিবর্তিত দলের বিপক্ষে খেলে, তাহলে কি ভারত বনাম পাকিস্তান ম্যাচের মতো একই আকর্ষণ সেই ম্যাচ ঘিরে থাকবে?

পিসিবি প্রধানের প্রশংসা করে বাসিত বলেছেন, সাম্প্রতিক সংবাদ সম্মেলনে মহসিনের মন্তব্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। তার কথা, ‘সংবাদ সম্মেলনে মহসিন নাকভি যা বলেছেন, তাতে দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। 

তিনি বলেছেন, আমাদের বিশ্বকাপ খেলা নিয়ে সরকারকে জিজ্ঞাসা করব। এই শব্দচয়ন আইসিসির জন্য সবকিছু কঠিন করে তুলেছে।

পাকিস্তানের উচিত হবে না বয়কট করা কারণ আমাদের ভারতে খেলতে হবে না। কিন্তু আমাদের সরকার যদি বলে, বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে তাদের পাশে থাকতে হবে, তখন আমরা কী করবো?

  • সর্বশেষ
  • জনপ্রিয়