শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৪:০৯ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌তোমরা বিশ্বকাপ খেল‌তে এ‌সো না, লজ্জা পা‌বে : পাকিস্তানকে ভারতের সাবেক অধিনায়কের খোঁচা

স্পোর্টস ডেস্ক : ভারতে বিশ্বকাপ না খেলার দাবিতে বাদ পড়া বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি বিশ্বকাপ বয়কটের আভাস দিয়েছেন। অথচ তারা ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। ভারতের বিপক্ষেও তাদের খেলা রয়েছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে সেই ম্যাচ ঘিরে এখনই পাকিস্তানকে খোঁচা দিলেন শ্রীকান্ত।

রোববার (২৫ জানুয়া‌রি) নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৪ রান তাড়া করতে নেমে ভারত ১০ ওভারেই ম্যাচ জেতে। অভিষেক শর্মা ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি করে জয়ের নায়ক। 

এছাড়া সূর্যকুমারও করেন ঝড়ো হাফ সেঞ্চুরি। ১৫০ বা তার বেশি রান তাড়া করতে নেমে দ্বিতীয় দ্রুততম জয় পেয়েছে ভারত। শ্রীকান্তের মতে, ভারতের আসল রূপ দেখা গেছে এই ম্যাচে এবং বিশ্বকাপেও তারা একই চেহারা দেখাবে। -- ঢাকা‌পোস্ট

নিজের ইউটিউব শোতে শ্রীকান্ত বলেছেন, ‘শেষ ম্যাচে ভারত ১৫ ওভারে ২০৯ রান করেছিল। এই ম্যাচে ১০ ওভারের মধ্যে তারা দেড়শ করল। এটা দেখে অনেক দলই বলতে পারে, ‘না আমরা আসছি না। তোমরা কাপ রেখে দাও।

এরপর পাকিস্তানকে উদ্দেশ্য করে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ওপেনার বললেন, ‘এই যে পাকিস্তান, এসো না। তোমাদের মহসিন নাকভি এনিয়ে কথা বলেছে- এসো না। তোমরা উড়ে যাবে।

কলম্বোতে মারা ছক্কা মাদ্রাজে গিয়ে পড়রে। সাবধান, সেরা উপায় হলো দূরে থাকা। কোনো একটা অজুহাত বের করে এসো না। এই ছেলেরা তাদের গুঁড়িয়ে দেবে। বিশ্বের প্রত্যেক ক্রিকেট দলের বিপক্ষে এটা হুঁশিয়ারি সংকেত। টি-টোয়েন্টি ক্রিকেটে এই ধরনের বিধ্বংসী ব্যাটিং- এমন কিছু আগে কখনো দেখিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়