শিরোনাম
◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৪:১৯ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের সামনে তিনটি সম্ভাব্য সিদ্ধান্ত

ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। এই সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে প্রাসঙ্গিক কোনো সমঝোতা না করে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এই সিদ্ধান্ত ক্ষুব্ধ করেছে পাকিস্তানকে। এরপর থেকেই পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উঠেছে।

তবে শুধু বয়কট নয়, গুঞ্জন উঠেছে আরও বেশ কয়েকটি। পাকিস্তানি গণমাধ্যম দাবি করছে, বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে মাঠে নাও নামতে পারে পাকিস্তান। তবে সেই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের ওপর ছেড়ে দিয়েছেন পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভি। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নাকভির। এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

ঠিক কী সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান, সে বিষয়ে কথা বলেছেন পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক কাদির খাজা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি টুইট করেন তিনি। সেখানে তিনি পাকিস্তান নিতে পারে এমন তিনটি সম্ভাব্য সিদ্ধান্তের কথা উল্লেখ্য করেছেন।

তিনি লেখেন, প্রথমত বাংলাদেশের নেওয়া সাহসী সিদ্ধান্তের সমর্থনে পাকিস্তানি ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরিধান করে মাঠে নামতেন পারেন। দ্বিতীয়ত, গ্রপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান। তৃতীয়ত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই সরে যেতে পারে ক্রিকেটবিশ্বের অন্যতম শক্তিশালী দলটি।

তিনি আরও লেখেন, পাকিস্তানের পক্ষ থেকে ঠিক কী সিদ্ধান্ত আসবে, সেটা শেহবাজ শরিফ ও মহসিন নাকভি মধ্যকার আজকের বৈঠকের পরই জানা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়