শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলাচলাকালীন মেক্সিকোর স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় ১১ জ‌নের মৃত‌্যু, ফুটবল বিশ্বকাপের আগে নিরাপত্তা নি‌য়ে প্রশ্ন

স্পোর্টস ডেস্ক : চলতি বছর ১১ জুন থেকে শুরু ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মেগা ইভেন্টের আসর বসবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। যদিও তার আগে প্রশ্নের মুখে মেক্সিকোর নিরাপত্তা। দেশটিতে ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুকধারী হামলা চালায়। যার জেরে ১১ জনের প্রাণহানি হয়েছে বলে খবর। পাশাপাশি আহত ১২।

ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানাজুয়াটোতে। স্থানীয় প্রশাসন জানায়, সালামানাকা শহরে স্থানীয় এক ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। বন্দুকধারীর হামলায় ঘটনাস্থলেই ১০ জন মারা যায়। একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বাকি আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারা এই ঘটনা চালিয়েছে, সেটা এখনও অবধি জানানো হয়নি। পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে। --- সংবাদপ্রতি‌দিন

মেক্সিকোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এই গুয়ানাজুয়াটো। অনেক কারখানা রয়েছে এখানে। তবে মেক্সিকোর বিপজ্জনক এলাকার তালিকায় এই রাজ্য শীর্ষে থাকবে। সমাজবিরোধীদের একাধিক গ্রুপ গজিয়ে উঠেছে এখানে। বহুবারই তাদের কুখ্যাত ঘটনার জন্য শিরোনামে উঠে আসে এই রাজ্য।

১১ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের বিশ্বকাপের শুরুটাও এই দু’দলের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল। অর্থাৎ ১৬ বছর বাদে সেই ম্যাচের পুনরাবৃত্তি হতে চলেছে। 

তার আগে আয়োজক দেশে এমন ঘটনায় উদ্বেগে স্থানীয় প্রশাসন। চলতি মাসেই মেক্সিকোর এস্তাদিও অ্যাকরন স্টেডিয়ামের কাছে উদ্ধার হয়েছিল মানুষের দেহাংশ। এই স্টেডিয়ামকে বিশ্বকাপের ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছে। 

তাছাড়াও অ্যারোয়ো হন্ডো, লাস আগুজাস এবং লোমাস দেল রিফিউজো এলাকা থেকেও উদ্ধার হয়েছিল ৪৫৬ ব্যাগ দেহাংশ। আর এবার ম্যাচ চলাকালীন ঘটে গেল বন্দুকবাজের হামলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়