শিরোনাম
◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শাহবাজ-নকভি বৈঠক

টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে

স্পোর্টস ডেস্ক : শেষ হইয়াও যেনো হইলো না শেষ! জানা গিয়েছিল বিশ্বকাপ বয়টক ইস্যুতে প্রধানমন্ত্রীর সাথে বসার পর আজ সোমবার সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্ত নিতে আরও কয়েকদিন সময় লাগবে।

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে জানা গিয়েছিল, বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে পাকিস্তান। সেই লক্ষ্য আজ বিকেলে শাহবাজ শরীফের সাথে দেখা করেন মহসিন নাকভি।

বৈঠক শেষে টুইট পোস্টে নাকভি লেখেন, ‘আমি প্রধানমন্ত্রীকে আইসিসি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছি। তিনি সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার।

ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির কারণে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। প্রতিক্রিয়া হিসেবে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি করেছিল তারা।

তবে আইসিসি বিসিবির দাবি নাকচ করে দিয়েছে। নিজেদের সিদ্ধান্তে অটল ছিল তারা। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। এই পুরো সময়টাতে বাংলাদেশকে সমর্থন দিয়ে গেছে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়