শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:০৯ সকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব

বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার দিনে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার আলোচনা সামনে এনেছিল বিসিবি। কদিন আগে সংবাদ সম্মেলনে বিসিবি জানিয়েছিল, ফিট থাকলে এখন থেকে সাকিবকে জাতীয় দলের খেলার জন্য নির্বাচক কমিটি বিবেচনা করবে। সেবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন বক্তব্যের পর অনেকেই তুমুল সমালোচনা করেছিলেন। 

তখন বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না যাওয়ার ইস্যু আড়াল করতেই সাকিবের কথা সামনে এনেছে বিসিবি- এমন অভিযোগ উঠেছিল। তবে এবার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে গিয়ে ভিন্ন চিত্রের দেখা মিলেছে। 

এমন প্রশ্নের জবাবে সরেজমিনে গিয়ে যা জানা গেল, তা সাকিব ভক্তরা শোনে খুশি হতেই পারেন। সাকিব আল হাসানের শহরের সাহা পাড়ার বাড়িতে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন ও প্রধান গেট সংস্কারের কাজ।

সেখানে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদের ভাষ্য, ‘সাকিব আল হাসান আসবে এমনটাই জেনেছি। তাই বাড়ির প্রধান গেটের মেরামতের কাজ করতেছি।’

তবে সাকিবের দেশের ফেরার ব্যাপারে জানতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আর দেশে ফিরেননি সাকিব। বর্তমানে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়