শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১০:২৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌কি‌লিয়ন এমবা‌পে ২০২৬ ব্যালন ডি’অর জিতবেন : সা‌বেক ফরাসী ফুটবলার বাকা‌রি

স্পোর্টস ডেস্ক : সাবেক ফরাসি ফুটবলার বাকারি সানিয়ার মতে, ২০২৬ ব্যালন ডি’অর জিতবেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের রাইট উইঙ্গারকে নিয়ে ভবিষ্যদ্বাণীর পেছনে বেশ কিছু যুক্তি দিয়েছেন তিনি।

২০২৬ সাল ফিফা বিশ্বকাপের বছর। ক্লাব পারফরম্যান্স ছাড়াও এখানে বিশ্বকাপের পারফরম্যান্স বড় করে দেখা হবে। গোল ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে সানিয়া দৃপ্তকণ্ঠে জানিয়েছেন, ২০১৮ সালের পর আরেকটি বিশ্বকাপ ট্রফি জিততে চলেছেন এমবাপে। --- টি স্পোর্টস

২০১৮ বিশ্বকাপে তরুণ ছিলেন এমবাপে। সেটিই ছিল ফ্রান্সের হয়ে তাঁর প্রথম বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপে রানারআপ হয় ফরাসিরা। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুট জেতেন এমবাপে।

বলা চলে, আগের চেয়ে এখন অনেকটাই পরিপক্ব এমবাপে। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগায় গোলবন্যা বইয়ে দিচ্ছেন তিনি। লা লিগার ২০২৫–২৬ মৌসুমে এমবাপের গোল ২১। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭ গোল বেশি তাঁর। আর চ্যাম্পিয়নস লিগে তাঁর গোল ১১। দ্বিতীয় স্থানে থাকা হ্যারি কেইনের চেয়ে ৪ গোল বেশি।

দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সাবেক ফরাসি রাইট ব্যাক মনে করেন, ২৭ বছর বয়সী এমবাপে যে কোনো মূল্যে বিশ্বকাপে সর্বাধিক গোল করবেন এবং ক্লাবের গোলধারা বজায় রাখবেন বিশ্বমঞ্চেও। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ সম্মাননাও নিজের করে নেবেন।

সানিয়া বলেন, ‘সে (এমবাপে) ব্যালন ডি’অর জিতবে। তাঁর জন্য ফিফার সর্বোচ্চ সম্মাননা জেতার এটাই উত্তম বছর।

এমবাপেকে নিয়ে ভবিষ্যদ্বাণীর পাশাপাশি ফরাসি জাতীয় দল নিয়েও কথা বলেন সানিয়া, ‘আমি মনে করি, ফ্রান্স জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপটা তার জন্য ভালোই যাবে। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগেও সে ভালো সময় কাটাবে বলে বিশ্বাস করি। ব্যক্তিগত পর্যায়ে সে ইতিমধ্যেই এগিয়ে, কারণ সে ভালো খেলছে এবং শীর্ষ অবস্থানে আছে। বিশ্বকাপে যদি ভয়াবহ কিছু না ঘটে—যা আমি মনে করি না—তাহলে এই মৌসুমে ব্যালন ডি’অর সে-ই জিতবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়