শিরোনাম
◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৬০ কোটি টাকার মামলার মুখে পড়তে পারে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান এখনো স্পষ্ট করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্র থেকে সোমবারের মধ্যে পাকিস্তান নিশ্চিত করবে বিশ্বকাপে তারা অংশ নেবে কিনা। 

টেলিকম এশিয়া স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ ১৫ ফেব্রুয়ারি। তার আগে গ্রুপপর্বে তারা নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। এই দুটি ম্যাচে যদি পাকিস্তান জেতে, তাহলে ভারত ম্যাচ বয়কট করতে পারে আগা সালমানের নেতৃত্বাধীন দল। গ্রুপে তাদের শেষ ম্যাচ নামিবিয়ার সঙ্গে। সেক্ষেত্রে প্রথম দুটি ম্যাচ জিতলে ভারত ম্যাচ না খেলেও গ্রুপপর্ব পার হওয়া তাদের জন্য সহজ হবে।

এক সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ‘পাকিস্তান যদি এই দুটি খেলায় জেতে, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সম্ভাবনা শক্তিশালী হবে।’

তবে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে ৪৬০ কোটি টাকার মামলার মুখোমুখি হতে হবে পাকিস্তানকে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতের জিও স্টার স্পোর্টসের সঙ্গে ৩০০ কোটি ডলারের সম্প্রচারক চুক্তি স্বাক্ষর হয়েছে। ২০২৭ সালের শেষ পর্যন্ত থাকবে এই চুক্তি। আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে রাজস্ব ভাগ-বাঁটোয়ারা হবে। পাকিস্তান যদি ভারত ম্যাচ বয়কট করে সে ক্ষেত্রে আইসিসির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সম্প্রচারকেরা আদালতে যেতে পারে। তখন পিসিবির কাছে আইসিসি নোটিশ পাঠাতে পারে। বার্ষিক খাত থেকে রাজস্বের ব্যাপারে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সব ক্রিকেট বোর্ডই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়