শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ নারী দলের ক্যাম্পে সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী 

স্পোর্টস ডেস্ক : চল‌তি বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের ২১তম আসর। প্রতিযোগিতা সামনে রেখে সপ্তাহ খানেকের সাময়িক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ।  বুধবার ফিটনেস কোচ লর্ড ম্যাকরনের অধীনে অনুশীলনও করেছে দল। বাংলাদেশ দলের এ দিনের অনুশীলন সেশনে ছিলেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। 

আনিকার বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। যে কারণে এএফসি পোর্টালে রেজিস্ট্রেশন করাতে কোনো সমস্যায় পড়েনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নিয়মানুযায়ী টুর্নামেন্টের এক মাস আগে প্রাথমিক নিবন্ধন করাতে হয়। ১০ দিনের ট্রায়ালে ফর্ম ও ফিটনেসে উত্তীর্ণ হলে আনিকা অস্ট্রেলিয়ায় আফঈদাদের সফরসঙ্গী হতে পারেন। বাংলাদেশ নারী দলে এর আগে প্রবাসী ফুটবলার হিসেবে খেলেছেন কেবল সুমাইয়া মাতসুশিমা। 

এশিয়া কাপের মাত্র মাস খানেক আগে আনিকাকে ট্রায়ালের সুযোগ দিয়েছেন বাংলাদেশ দলের বৃটিশ হেড কোচ পিটার বাটলার। অথচ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, মাসুরা পারভীনের মতো পরীক্ষিত ফুটবলারদের ক্যাম্পে ডেকে পরখ করার প্রয়োজনই মনে করেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়