শিরোনাম
◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএলে নিলামের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নিলামভিত্তিক মডেল চালু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন এই নিয়ম অনুযায়ী নিলামের আগে প্রতিটি ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, যা আগের মৌসুমে ছিল আটজন পর্যন্ত।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর একে একে নিজেদের রিটেইন খেলোয়াড়দের নাম ঘোষণা করতে শুরু করেছে দলগুলো।

নিলামের আগে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে ছেড়ে দিয়েছে লাহোর কালান্দার্স। আগের আসরে ৭ ম্যাচে ১৩ উইকেট নেওয়া রিশাদের পাশাপাশি ফখর জামান, হারিস রউফ, জামান খান ও সালমান মির্জার মতো তারকা ক্রিকেটারদেরও ছেড়ে দিয়েছে লাহোর।

পিএসএলের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন করাচি কিংস চার ক্রিকেটারকে ধরে রেখেছে। হাসান আলীকে প্লাটিনাম, আব্বাস আফ্রিদিকে ডায়মন্ড, খুশদিল শাহকে গোল্ড এবং সাদ বেগকে ইমার্জিং ক্যাটাগরিতে রিটেইন করেছে তারা। তবে শান মাসুদ, আমের জামাল ও শাহনেওয়াজ দাহানির মতো পরিচিত মুখদের ছেড়ে দিয়েছে করাচি।

কোয়েটা গ্লাডিয়েটর্স রিটেইন তালিকায় রেখেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ ও শ্যামল হোসেনকে। অন্যদিকে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চ্যাপম্যান, খাওয়াজা নাফে এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে আর পথ চলছে না দলটি।

এবারের পিএসএলে নতুন সংযোজন শিয়ালকোট স্ট্যালিয়ন্স। অভিষেক মৌসুমেই আলোচনার জন্ম দিয়েছে দলটি। নিলামের বাইরে সরাসরি চুক্তিতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে দলে ভিড়িয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়