শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মুস্তাফিজ তোমাকে ভালোবাসি, বললেন পিএসএলের দল লাহোর কালান্দার্স মালিক

স্পোর্টস ডেস্ক : আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সরাসরি চুক্তিতে লাহোরের হয়ে খেলবেন মুস্তাফিজ। তাকে পাকিস্তানি ৬.৪৪ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা) দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। -- ডেই‌লি ক্রিকেট

মুস্তাফিজকে নেওয়ার পোস্ট দিয়ে দলটি লিখেছে, ‘ফিজ! আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান। ২০১৬ ও ২০১৮ সালে দলে ছিলেন আর এবার আমাদের সরাসরি চুক্তি হিসেবে খেলবেন। অবশেষে পরিবারে ফিরলেন। ওয়ান্স আ কালান্ডার, অলওয়েজ আ কালান্দার।

মুস্তাফিজকে দলে ভেড়াতে পেরে বেশ উচ্ছ্বসিত লাহোরের মালিক সামিন রানা। তিনি বলেন, ‘মুস্তাফিজুর রহমান আমি তোমাকে ভালোবাসি। পাকিস্তানে লাহোর কালান্দার্সে তোমাকে দেখতে মুখিয়ে আছি।

সামিন আরও বলেন, ‘ওয়ান্স আ কালান্দার, অলওয়েজ আ কালান্দার। মোস্তাফিজ শুধু একজন ক্রিকেটার নয়, সে আমাদের ভাই। আমাদের পরিবারের অংশ, যে আমাদের কখনও ছেড়ে যায়নি। তাকে ড্রেসিং রুমে ফেরত পেয়ে আমরা আনন্দিত। তার অভিজ্ঞতা, প্রতিভা ও নিবেদন আমাদের শিরোপা জয়ের জন্য বড় নিয়ামক।

মোস্তাফিজের আগে শাহিন শাহ আফ্রিদি, আব্দুল্লাহ শফিক, সিকান্দার রাজা ও মোহাম্মদ নাঈমকে দলে নিয়েছে লাহোর। আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে পিএসএলের এগারোতম আসর। তার আগে ১১ ফেব্রুয়া‌রি হবে নিলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়