শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইং‌লিশ লি‌গে সান্ডারল্যান্ডকে ৩-০ গো‌লে হারা‌লো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : ভিক্তর ইয়োকেরেশের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে স্বাচ্ছন্দ্যে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান শক্ত করেছে আর্সেনাল।

শনিবার এমিরেটস স্টেডিয়ামে ৩-০ গোলে জেতে মিকেল আর্তেতার দল।

মার্তিন সুবিমেন্দি প্রথমার্ধের শেষ দিকে স্বাগতিকদের এগিয়ে দেন। পোস্টে লেগে বল ফিরলে স্প্যানিশ মিডফিল্ডারের দুর্দান্ত শট গোলরক্ষককে পরাস্ত করে।

৬৬তম মিনিটে বদলি হিসেবে নামা ইয়োকেরেশ জোরালো শটে ব্যবধান বাড়ান। যোগ করা সময়ে গাব্রিয়েল মার্তিনেল্লি বক্সের ভেতর দিয়ে বল বাড়িয়ে দিলে সুইডিশ এই ফরোয়ার্ড ফাঁকা জালে নিজের দ্বিতীয় গোলটি করেন।

২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির চেয়ে আপাতত ৯ পয়েন্ট এগিয়ে রইল আর্সেনাল।

শনিবারের আরেক ম্যাচে বোর্নমাউথের মাঠে ১-১ গোলে ড্র করা অ্যাস্টন ভিলার পয়েন্টও সিটির সমান ৪৭।

দিনের আরেক ম্যাচে ১০ জনের টটনাম হটস্পারকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়