শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাম্পা-ইংলিশের আগুনে বোলিং, বিধ্বস্ত আয়ারল্যান্ড; সহজ জয় অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসর জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার। আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ৬৭ রানের দাপুটে জয় পেয়েছে অসিরা।

বুধবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান করে অস্ট্রেলিয়া। 

দলের হয়ে ২৯ বলে দুই চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন মার্কু স্টয়নিস। মাত্র ১৭ বলে ৬টি চার আর এক ছক্কায় ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার জশ ইংলিশ। ৩৩ বলে ৩৭ রান করেন ম্যাট রেনেশ।

টার্গেট তাড়া করতে নেমে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় আয়ারল্যান্ড। অস্টেলিয়ান তারকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পার গুগলি আর নাথান ইংলিশের গতির মুখে পড়ে ১৬.৫ ওভারে ১১৫ রানেই অলআউট হয় আইরিশরা।দলের এই ব্যাটিং বিপর্যয়ে সর্বোচ্চ ৪১ রান করেন জর্জ ডকরিল। এছাড়া ২৪ রান করেন লরকান টাকার।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ২৩ রানে ৪ উইকেট শিকার করেন। মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করেন নাথান ইংলিশ।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়