শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪২ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্রোপচার হলো ‌বেন স্টোকসের, কেমন আছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক?‌

স্পোর্টস ডেস্ক : সফল অস্ত্রোপচার হল ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের। ডান চোখের পাশে অস্ত্রোপচার করাতে হয়েছে স্টোকসকে। গত সপ্তাহে অনুশীলন করতে গিয়ে ডান চোখের একদম নীচে বল লেগেছিল তাঁর। গুরুতর আহত হয়েছিলেন তিনি। তখনই বোঝা যাচ্ছিল, অস্ত্রোপচার ছাড়া গতি নেই। সেটাই হল।

অস্ত্রোপচারের পর নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন স্টোকস। সেখানে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি। ডান চোখ বন্ধ। চোখের নীচে সেলাই পড়েছে। ক্যাপশনে স্টোকস লেখেন, ‘‌দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অস্ত্রোপচার সফল হয়েছে। --- আজকাল

গত সপ্তাহে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন বেন স্টোকস। সেখানে দেখা গিয়েছিল, তাঁর চোখে কালশিটে পড়েছে। নাক ভেঙেছে। গাল ও ঠোঁট ফেটেছে। নাকে একটি তুলো গোঁজা রয়েছে স্টোকসের। আঘাত পেলেও তা নিয়ে মজা করেন স্টোকস। ছবিতে তাঁর হাতের ইশারা দেখে বোঝা যাচ্ছিল, যন্ত্রণা সামলে নিয়েছেন। ক্যাপশনে স্টোকস লিখেছিলেন, ‘‌অনুশীলন করতে গিয়ে এই হাল। আপনাদের ক্রিকেট বলটার অবস্থা দেখা উচিত ছিল।’‌ একটি হাসির ইমোজিও দেন তিনি। 

জানা গিয়েছে, অনুশীলনে ব্যাট বা বল করতে গিয়ে চোট পাননি স্টোকস। তিনি নেটের পাশে দাঁড়িয়েছিলেন। তখনই একটি বল তাঁর মুখে লাগে। তাতে আহত হন তিনি। অবশেষে অস্ত্রোপচার করাতে হল ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ককে।

এখন অবশ্য ইংল্যান্ডের হয়ে খেলা নেই স্টোকসের। তিনি বর্তমানে জাতীয় দলের হয়ে শুধু টেস্ট খেলেন। সাদা বলের ফরম্যাট খেলেন না। জুন মাসে আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার কথা স্টোকসের। 

যদিও গত দু’মাস সময়টা ভাল যায়নি স্টোকসের। অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ১–৪ হেরেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের খেলার সমালোচনা হয়েছে দেশের অন্দরেই। সিরিজের মাঝে সমুদ্রসৈকতে গিয়ে স্টোকসদের মদ্যপানের খবর নিয়ে বিতর্কও হয়েছে। 

সমালোচনা হয়েছে স্টোকসের অধিনায়কত্ব নিয়েও। যা পরিস্থিতি ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের খেলার সম্ভাবনা প্রায় নেই। পর পর চার বার ব্যর্থ ইংল্যান্ড। এর দায় নিতে হচ্ছে স্টোকসকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়