শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইং‌লিশ লি‌গে ফুলহ‌্যাম‌কে ৩-০ গো‌লে হারা‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি

স্পোর্টস ডেস্ক : নব্বই মি‌নি‌টের ম‌্যা‌চে নিরঙ্কুশ প্রাধান‌্য ছি‌লো ম‌্যান‌চেস্টার সি‌টির। খেলার প্রথমার্ধেই ম্যাচ নিয়ন্ত্রণে নিলো তারা। বাকি সময়েও জাল অক্ষত রেখে টানা দ্বিতীয় জয় পেল পেপ গার্দিওলার দল।

ইত্তিহাদ স্টেডিয়ামে বুধবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। অ্যান্টোয়ান সেমেনিও দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান নিকো ও’রাইলি। বিরতির আগেই তৃতীয় গোলটি করেন আর্লিং হলান্ড। দারুণ এই জয়ের পর শীর্ষস্থানের সঙ্গে সিটির ব্যবধান এখন কেবল ৩ পয়েন্টের। --- বি‌ডি‌নিউজ

২৬ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

গত ডিসেম্বরে ফুলহ্যামের মাঠে নাটকীয়তায় ভরা লড়াইয়ে ৫-৪ গোলে জিতেছিল সিটি। আসরে ফিরতি দেখায় প্রতিপক্ষকে অবশ্য কোনো সুযোগই দেয়নি তারা।

প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে সিটি তিনবার বল পাঠালে ম্যাচটা একপেশে হয়ে যায়। একচেটিয়া চাপ ধরে রেখে ২৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। কাছ থেকে গোলটি করেন সেমেনিও।

দ্বিতীয় গোলেও জড়িয়ে সেমেনিওর নাম। ঘানার এই ফরোয়ার্ডের ছোট পাস ছয় গজ বক্সের বাঁদিকে পেয়ে, প্রথম ছোঁয়ায় শটে গোলরক্ষককে পরাস্ত করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার ও’রাইলি।

আর ৩৯তম মিনিটে ফিল ফোডেনের পাস পেয়ে, ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন হলান্ড। মাঝে সাত ম্যাচে একটি মাত্র গোল করতে পারা নরওয়ের এই তারকা এবার টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন।

এই বছরে প্রিমিয়ার লিগে হলান্ডের এটি তৃতীয় গোল। আগের দুটি করেছিলেন পেনাল্টি থেকে। এবারের প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে তার গোল হলো ২২টি, আসরের সর্বোচ্চ। সব মিলিয়ে মৌসুমে তার গোল ২৯টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়