শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৯ সকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের গুরবাজকে দু’টি ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি 

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের ক্রিকেটার নিজেই সমাজমাধ্যমে ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল খেলার পুরস্কার হিসাবেই এই উপহার পেয়েছেন বলে জানা গিয়েছে।

এদিন গুরবাজ সমাজমাধ্যমে ছবি দিয়ে লেখেছেন, অসাধারণ একটা উপহারের জন্য অনেক ধন্যবাদ বিরাট কোহলি ভাই। তুমি শুধু একজন কিংবদন্তি নও, সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। গুরবাজের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

কোহলির ব্যাট উপহার দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এটাকে কার্যত প্রথা বানিয়ে ফেলেছেন তিনি। অতীতে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার, বাংলাদেশের শাকিব আল হাসান এবং ভারতের রিঙ্কু সিংহ ব্যাট উপহার পেয়েছেন কোহলির থেকে। ক্রিকেটের মাত্র একটি ফরম্যাটে খেললেও কোহলি যে কারও পারফরম্যান্সকে কুর্নিশ জানাতে ভোলেন না, এই ঘটনাই তার প্রমাণ বলে মনে করছেন সমর্থকেরা।

আফগানিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওই ম্যাচে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে নাটকীয় ম্যাচ। দু’টি সুপার ওভার লেগেছে ম্যাচের ফয়সালা হতে। প্রথমে ব্যাট হাতে ৪২ বলে ৮৪ রান করেছিলেন গুরবাজ়। এর পর সুপার ওভারে তিনটি ছয় মেরেছিলেন কেশব মহারাজকে। তবু দলকে জেতাতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়