শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৮ সকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। একেবারে প্রকৃত ক্রীড়াবিদ হওয়ায় ক্রীড়াঙ্গনে তার প্রতি প্রত্যাশা অনেক বেশি। আজ ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রাথমিক কিছু পরিকল্পনা ও লক্ষের কথা জানিয়েছেন তিনি।

খেলার মূল অংশীদার খেলোয়াড়রা। সেই খেলোয়াড়দের সুযোগ সুবিধা বৃদ্ধি ও খেলার পরিবেশ তৈরি করতে চান নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী, 'খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব। তারাই দেশের হয়ে লড়েন। ক্রিকেটের আর্থিক কাঠামো ভালো, ফুটবলসহ অন্য সকল খেলায় জাতীয় দলের খেলোয়াড়রা যেন আর্থিকভাবে উপকৃত হয় সেটা আমরা অবশ্যই করব৷'

অবসর নেয়ার পর খেলোয়াড়েরা হতাশায় ভোগেন। আর্থিক - সামাজিক নানা কারণে তারা কষ্টেও থাকেন। তাই খেলা ছাড়ার পর যেন কষ্ট না হয় সেটাও তিনি বিবেচনা করছেন, 'খেলা যেন পেশা হিসেবে নেয়া যায় সেটাই আমাদের লক্ষ্য। খেলোয়াড় হিসেবে অবসর নেয়ার পর সাবেক খেলোয়াড়দের কর্মসংস্থান নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে।'

বিগত সময়ে নানা মন্ত্রী দায়িত্বে এসেছেন। দায়িত্বে এসে তারা অবকাঠামো নির্মাণ ও সংস্কারে বেশি মনোযোগী ছিলেন। আমিনুল আজ সরাসরি বলেছেন, 'অবকাঠামো নয়, খেলোয়াড়রা আমার অগ্রাধিকার।' দেশের প্রধান ক্রীড়া অবকাঠামো পল্টনস্থ জাতীয় স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে মার্কেটের কারণে খেলার পরিবেশ নেই। এ নিয়ে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য, 'আমি যখন থেকে খেলছি, তখন থেকে দেখছি এ রকম পরিবেশ। যেহেতু এটি এখন আমার মন্ত্রণালয়ের অধীনে পড়েছে, আমি অবশ্যই এটার পরিবেশ নিয়ে কাজ করব।'

৫ আগস্ট পরবর্তী সময় থেকে আমিনুল ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার অঙ্গীকার করেছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে খেলাধুলা পরিচালনা করতে পারবেন কি না এমন প্রশ্নের উত্তরে বলেন, 'ক্রীড়াঙ্গন রাজনৈতিককরণ থেকে দূরে রাখার চেষ্টা করব।'

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়