শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজের নাম

বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে আলো ছড়ালেও ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডে কখনো খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। নতুন চ্যালেঞ্জের খোঁজে এবার দ্য হানড্রেডের নিলামে নাম নিবন্ধন করলেন বাংলাদেশের এই তারকা পেসার। 

আগামী মার্চের নিলামে দল পেলে মোস্তাফিজই হবেন দ্য হানড্রেডে বাংলাদেশের প্রথম প্রতিনিধি। গত নভেম্বরে আইপিএলের নিলামে তাকে নয় কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইটরাইডার্স। পরে বিতর্কিতভাবে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে ঘটে যায় লংকাকাণ্ড। 

এর মধ্যেই ছয় কোটি ৮৮ লাখ পাকিস্তানি রুপিতে মোস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করেছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। তবে দ্য হানড্রেডের প্রথম নিলামে দল পাওয়া সহজ হবে না মোস্তাফিজের জন্য। 

বিবিসি জানিয়েছে, রাজনৈতিক কারণে পাকিস্তানি ক্রিকেটারদের কিনবে না দ্য হানড্রেডের ভারতীয় মালিকানাধীন দলগুলো। টুর্নামেন্টের আট দলের ছয়টির মালিকানাতেই আছেন ভারতীয় অংশীদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়