শিরোনাম
◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের মহিলা রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমফাইনলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছেন বাংলাদেশের তরুণীরা। আর ভারত সেমিফাইনালে হারিয়েছে শ্রীলঙ্কাকে। বাংলা‌দেশ সময় আজ দুপুর  ১টায় শুরু হবে এই ম্যাচটি। থাইল্যান্ডের ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে হবে খেলাটি। এই খেলাটি টিভিতে সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং মোবাইলে সোনি লিভ অ্যাপে।

এর আগে ২০২৪ সালে হংকংয়ের মং ককে নারী রাইজিং স্টারস এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারতের তরুণীরা। সেবার ফাইনালে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। 

এদিকে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই অপ্রত্যাশিত ভাবে সংযুক্ত আরব আমিরাতের মহিলা দলের কাছে ৭ উইকেটে হেরেছিল ভারত। যদিও এরপরে পাকিস্তান এ, নেপালকে গ্রুপ পর্বে হারিয়ে সেমিফাইালে ওঠে ভারত। আর সেমিফাইনালেও ভারত শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয়। আর গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৪ রানে, থাইল্যান্ডকে ৩ উইকেটে এবং মালয়েশিয়াকে ৯০ রানে হারান বাংলাদেশের তরুণীরা।

এদিকে এবারের রাইজিং সুপারস্টার টুর্নামেন্টে বাংলাদেশের এ দলটি বেশ শক্তিশালী। জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে এই দল গঠন করেছে বিসিবি। 

এদিকে ভারতের দলে অধিনায়ক রাধা যাদবের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও বাকি সদস্যরা পাইপলাইনে থাকা তরুণী। এই আবহে টুর্নামেন্টে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিলেন তাঁরা। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় মহিলা দলের বিরুদ্ধে ১৩০ রান করেছিল ভারত। জবাবে ৪ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যান সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানে ৯৩ রানে অলআউট করে দেন ভারতীয় তরুণীরা। জবাবে মাত্র ১০.১ ওভারে সেই রান তাড়া করে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের জাতীয় দলের মহিলাদের ৭৮ রানে অলআউট করে দেয় ভারত। 

জবাবে মাত্র ৭.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে সেই রান তাড়া করে ফেলে ভারত। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ভারত ১১৮ রানে অলআউট করে। জবাবে ১৩.৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়