শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্র্যাঞ্চাইজি লিগের বলি ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ

স্পোর্টস ডেস্ক : বছরের শেষদিকে দ্বিপাক্ষিক সিরিজে তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফর সূচি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) অনুযায়ী, এই সফরে তিনটি টি–টোয়েন্টিও থাকার কথা ছিল। তবে সূচি জটিলতায় কুড়ি কুড়ির সিরিজ স্থগিত করা হয়েছে। 

২০২৭ সালের ৯ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টি। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার অধিকাংশ ক্রিকেটার এই টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে খেলে থাকেন। এ কারণে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা যৌথভাবে টি–টোয়েন্টি সিরিজটি সূচি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, সূচি জটিলতার কারণে পূর্বনির্ধারিত টি–টোয়েন্টি সিরিজটি বাদ দেওয়া হয়েছে। উভয় পক্ষ ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজনের সুযোগ খুঁজছে।

সফরের সূচি (অপরিবর্তিত)

১৭–২১ ডিসেম্বর: প্রথম টেস্ট, জোহানেসবার্গ

২৬–৩০ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট, সেঞ্চুরিয়ন

৩–৭ জানুয়ারি: তৃতীয় টেস্ট, কেপটাউন

১০ জানুয়ারি: প্রথম ওয়ানডে, পার্ল

১৩ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে, ব্লুমফন্টেইন

১৫ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে, ব্লুমফন্টেইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়