শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

স্পোর্টস ডেস্ক : লাহোর কালান্দার্সের হয়ে আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাতাবেন মুস্তাফিজুর রহমান। তাকে সরাসরি চুক্তিতে নিয়েছে দলটি। টাইগার এ পেসারকে কিনে বেশ খুশি কালান্দার্সের মালিক সামিন রানা।

মুস্তাফিজকে পৃথিবীর সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন বলে মন্তব্য করেছেন লাহোর কালান্দার্স মালিক। কি কারণে টাইগার এ পেসারের দাম আইপিএল নিলামে নয় কোটি উঠেছিল তার ব্যাখ্যাও দিলেন তিনি।

সামিন বলেন, ‘মুস্তাফিজ খুবই ইউনিক, আর এই মুহুর্তে পৃথিবীর সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন। তার ম্যাচিউরিটি, বোলিং স্কিল দিনদিন আরও ইমপ্রুভ হচ্ছে। আর এজন্যই আইপিএলে তার দাম নয় কোটি রুপি ছাড়িয়েছিলো।

গত পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। দলটির চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ অবদান রেখেছিলেন টাইগার এ স্পিনার। বল হাতে বেশ ভয়ংকর ছিলেন রিশাদ। পিএসএলে পারফর্ম করে সবার নজর কাড়েন তিনি।

রিশাদের প্রশংসা করে সামিন বলেন, ‘রিশাদকে যখন প্রথমবার কিনি, তখন অনেকে ভ্রু কুঁচকে বলছিলো, 'আরে কী প্লেয়ার কিনলেন?' আর দেখেন আজ মাশআল্লাহ তার দাম কোটি রুপি ছাড়ায়। রিশাদ, আমি তোমাকে নিয়ে অনেক প্রাউড।

পিএসএলের আসন্ন আসরে রিশাদকে ধরে রাখেনি লাহোর। নিলাম থেকে টাইগার এ লেগিকে কিনেছে রাওয়ালপিন্ডি। তবে টুর্নামেন্ট শুরুর আগে দলটি তার নাম পরিবর্তন করেছে। আসন্ন পিএসএলে ‘পিন্ডিস’ নামে খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়