শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৮ সকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের ব্যাটিংয়েই সমস্যা দেখছেন হরভজন সিং, উন্ন‌তি না হ‌লে বিপদ 

স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা প্রোটিয়াদের দিশা দেখিয়েছেন ফিফটি হাঁকানো ডেভিড মিলার। সঙ্গে ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস, শেষ দিকে ত্রিস্টান স্টাবস। মিলারের ৩৫ বলে ৬৩ রানের ইনিংস, ব্রেভিসের ২৯ বলে ৪৫ রান এবং স্টাবসের ২৪ বলে ৪৪ রানের ঝড়ের সুবাদে লড়ার মত পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

জবাবে ভারত তালগোল পাকিয়ে ফেলে। মাত্র ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। তাদেরকে আর কেউ দিশা দেখাতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। মাঝে শিভাম দুবের ৩৭ বলে ৪২ রানের ইনিংসে হারের ব্যবধান কমিয়েছে। ১১১ রানে থেমেছে ভারতের ইনিংস। দক্ষিণ আফ্রিকা তুলে নেয় ৭৬ রানের জয়।

ভারতের ব্যাটিং অর্ডারে সমস্যা দেখছেন সাবেক স্পিনার হরভজন সিং। নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, ‘আমার মনে হয়, তিলক বর্মার জায়গায় তিনে সূর্যকুমার নামা উচিত ছিল। আর পাঁচ নম্বরে উচিত ছিল ওয়াশিংটন সুন্দরের বদলে শিভাম দুবেকে পাঠানো, কারণ সে গত ম্যাচে যেভাবে খেলেছে। যখন কেউ ভালো ফর্মে থাকে, তাকে উপরের দিকে ব্যাটিং করানো উচিত। ওয়াশিংটন সুন্দর কেবলই দলে এসেছে, পারফর্ম করার চাপ দুবের চেয়ে তার ওপর বেশি থাকার কথা।

হরভজন আরও বলেন, ‘ভারত এর চেয়ে অনেক ভালো দল। তারা একই স্টাইলে খেলছে, ক্রমাগত মারার চেষ্টা করছে। যখন উইকেট পড়ে, পরিস্থিতি বিবেচনায় নেয়া উচিত। সে দিক থেকে সূর্য কিছুটা চেষ্টা করেছে, কিন্তু যেমন তাড়না দেখানো প্রয়োজন ছিল, বাকি ব্যাটাররা তা দেখাতে পারেনি। ভারত এখন খুবই কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে। বিশ্বকাপে টিকে থাকতে হলে ভারতের পরের ম‌্যা‌চে জিততেই হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের পরের ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়