শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৭ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী 

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ৭৬ রানের ব্যবধানে হেরেছে। তাতে করে সেমিফাইনালে সুরিয়া কুমার ইয়াদভদের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে প্রোটিয়াদের কাছে এই হারকে ইতিবাচক হিসেবে দেখছেন রবি শাস্ত্রী।

তিনি বলেন, ‘আমি খুশি যে হারটা শুরুতেই এসেছে, বিশেষ করে এমন একটি দলের বিপক্ষে যারা সেমিফাইনালে যাওয়ার দাবিদার। হয়তো এই ধাক্কাটাই ভারতের প্রয়োজন ছিল। এতে তারা কৌশল ও দলগঠন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। আমি নিশ্চিত তারা ঘুরে দাঁড়াবে এবং এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে। সুপার এইটে আরেকটি ম্যাচ হারলে বড় চাপে পড়ে যেতে হবে।

সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের একাদশে ছিলেন না অক্ষর প্যাটেল। তার জায়গায় খেলেছেন ওয়াশিংটন সুন্দর। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে অক্ষরকে খেলানো উচিত বলে মনে করেন শাস্ত্রী।

তিনি বলেন, ‘পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অক্ষরকে দলে ফেরানো উচিত, প্রয়োজনে ওয়াশিংটনের সঙ্গে একাদশে রাখা যেতে পারে।

অভিজ্ঞতা দরকার। সম্ভব হলে দু’জনকেই খেলান। যেকোনো দিনে একজন বোলারের খারাপ দিন যেতেই পারে। যেমন, গতকাল বরুণ চক্রবর্তী নিজের সেরা ছন্দে ছিল না এবং তার মূল্য দিতে হয়েছে। তাই অতিরিক্ত বোলিং বিকল্প থাকা জরুরি’- যোগ করেন শাস্ত্রী

ভারতের একাদশে অতিরিক্ত বোলিং বিকল্প থাকা উচিত বলে মনে করেন শাস্ত্রী। রিংকু সিংকে খেলালে তাকে প্রোপার ব্যাটার হিসেবে খেলানো দরকার। শাস্ত্রী বলেন, ‘টি-টোয়েন্টিতে যদি আটজন ব্যাটার কাজটা করতে না পারে, তাহলে কোথাও সমস্যা আছে। এত শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকা সত্ত্বেও আসল ঘাটতি হচ্ছে অতিরিক্ত বোলিং বিকল্প না রাখা। রিংকু বাদ পড়তে পারে, তবে তাকে খেলালে সেটা বিশেষজ্ঞ কোনো ব্যাটারের জায়গায় হওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়