শিরোনাম
◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মামলায় জি‌তে সাকিব-মাশরাফিকে ‌ক্রিকেট মা‌ঠে আসতে হবে, বল‌লেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকে‌টের এক সম‌য়ের পোস্টার বয় সাকিব আল হাসানের দেশে ফেরা যেন কেবল সময়ের ব্যাপার। গত কয়েকদিন দেশের ক্রিকেটে এমনই আ‌লোচনা। বিসিবি থেকেও সাকিবের মামলার ফাইলপত্র পাঠানো হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ে। সরকারও দেশের স্বার্থে রাজনৈতিক মামলা আমলে নিবে এমন প্রত্যাশা ছিল বোর্ড পরিচালকদের।

তবে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্টই জানালেন সাকিবের পাশাপাশি মাশরাফিকেও তারা স্বাগত জানাতে চান ক্রীড়াঙ্গনে। কিন্তু তাদের মামলাগুলো নিজস্ব উকিলের মাধ্যমে লড়তে হবে তাদেরই। এই দুই ক্রিকেটার যদি নিজেদের নিরপরাধ প্রমাণ করতে পারেন তাহলে ভালোভাবেই স্বাগত জানানো হবে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল যেমনটা বলছিলেন, 'তারা যদি নিরপরাধ হয়ে দেশের মাঠে এসে খেলে, সে জায়গাতে আমি একজন ক্রীড়াবিদ হিসেবে আমি তাদেরকে ওয়েলকাম করব।

আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে, সেগুলো মোকাবেলা করে যদি নিরপরাধ হন, সবকিছু প্রতিকার করে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম (জানাব) তাদেরকে। এইটুকুতে আমরা শতভাগ নমনীয় থাকব, ইনশাআল্লাহ।

নিজে এক সময়ের তারকা ফুটবলার ছিলেন। খেলোয়াড় হিসেবে খেলোয়াড়ের প্রতি সহমর্মিতা ভালোই বুঝেন আমিনুল। রাজনীতির কারণে তাকেও জেল, মামলা, হামলার মধ্য দিয়ে যেতে হয়েছে।

তিনি যেমনটা বলছিলেন, 'আমিও একজন প্লেয়ার। সাকিব এবং মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি, খেলার প্রতি তাদের যে আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি, তাদের যে মামলা সংক্রান্ত বিষয় রয়েছে সেগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত।

'রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগতভাবে তাদের যে উকিল রয়েছেন, তাদের উকিলের মাধ্যমে তারা যেন আইনগত বিষয়গুলো মোকাবেলা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়