শিরোনাম
◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন

স্পোর্টস ডেস্ক : রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচে বৃহস্পতিবার সাউথ জোনের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নর্থ জোন। মাত্র ১৪৬ রানের লক্ষ্য ২৬ ওভারের মধ্যে ছুঁয়ে ফেলেন লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়রা। 

দুই ম্যাচে দুই জয় নিয়ে ফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে গেল নর্থ জোনের। শেষ ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় এড়াতে পারলেই ৩ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যাবে শান্ত, নাহিদ, লিটনদের।

ম্যাচে টস জিতে সাউথ জোনকে ব্যাটিংয়ে পাঠায় নর্থ জোন। নাহিদ ও শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ৪ ওভারের মধ্যে প্রথম চার ব্যাটারকে হারায় সাউথ জোন। আনিসুল ইসলাম ইমন, সৌম্য সরকার, জাওয়াদ আবরার ও আফিফ হোসেন ধ্রুব ফেরেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই।

পরে অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন। নতুন স্পেলে ফিরে তাদের ৫০ রানের জুটি ভাঙেন নাহিদ। ২৪ রান করে আউট হন সোহান। এরপর রবিউল হকের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন মিঠুন। রবিউলের ব্যাট থেকে আসে ২ চার, ২ ছক্কায় ২২ বলে ২৯ রান।

শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মিঠুন। ৬ চার ও ১ ছক্কায় ৭৯ বলে তিনি করেন ৫৫ রান। তার লড়াইয়ে কোনোমতে দেড়শর কাছে যায় সাউথ জোন। কিন্তু সেটি একদমই যথেষ্ট ছিল না।

বল হাতে ৩টি করে উইকেট নেন নাহিদ ও এসএম মেহেরব হাসান। এছাড়া শরিফুল ও মুকিদুল ইসলাম মুগ্ধর শিকার ২টি করে উইকেট।

রান তাড়ায় শুরুতেই মোস্তাফিজুর রহমানের পরীক্ষায় পড়েন নর্থ জোনের ব্যাটাররা। প্রথম ওভারে ১৭ রান দিলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান অভিজ্ঞ পেসার। পরের দুই ওভারে হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম ও শান্তকে ফেরান মোস্তাফিজ।

৩৭ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন লিটন ও হৃদয়। দুজন মিলে গড়ে তোলেন ৮০ রানের জুটি। দলের জয় প্রায় নিশ্চিত করে ৪৬ বলে ৩৩ রান করে আউট হন হৃদয়। ৩ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি।  

দলকে জিতিয়ে ৬৫ বলে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লিটন। ছয় নম্বরে নেমে ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ১৯ রান করেন আকবর আলি। ৫ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়