শিরোনাম
◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২৮ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাকিবের না‌মে ভুল মামলা, বিদেশ থেকে মানুষ মারা সন্দিহান, বল‌লেন পাইলট

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে দেশের বাইরে সাকিব আল হাসান। গত বছরের ৫ আগস্টের পর আর দেশে ফিরেননি জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তার নামের পাশে ঝুলছে বেশ কয়েকটি মামলা। যেগুলোর যথার্থতা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট।

বিগত সরকারের এমপি ছিলেন সাকিব। যেটাকে ভুল হিসেবে দেখছেন পাইলট। নিজেকে সাকিবের বিগ ফ্যান দাবি করে তিনি বলেন, ‘আমি সাকিবের বিগ ফ্যান। মানুষ মাত্রই ভুল। আর সে একটা দলের সাথে ৬ মাসের জন্য জড়িয়েছিলো, হয়তো ভুল করে। --- ডেই‌লি ক্রিকেট

জাতীয় দলের প্লেয়ারদের রাজনীতির সাথে জড়ানো উচিত না বলে মনে করেন পাইলট। নির্দিষ্ট একটি দলে জড়ালে সাধারণ মানুষের আবেগ ভাগাভাগি হয়ে যায় বলে অভিমত সাবেক এ ক্রিকেটারের।

পাইলট বলেন, ‘আমি মনে করি কোনো জাতীয় দলের প্লেয়ারের রাজনীতির সাথে জড়ানো উচিৎ না। কারণ আপনার প্রতি সকল শ্রেণীর মানুষের আবেগ জড়ানো থাকে। আপনি একটা নির্দিষ্ট দলে জড়ালে সেটা ভাগাভাগি হয়ে যায়।

সাকিবের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা সম্পর্কে পাইলটের মন্তব্য, ‘সাকিবের যে হত্যা মামলা আছে, ব্যক্তিগত মতামত হচ্ছে এটা ভুল মামলা। সাকিবের মত একটা লোক বিদেশ থেকে একজন রিকশাওয়ালাকে মারবে, সেটা খুবই সন্দিহান, এবং ভুল মনে হয় আমার কাছে। সরকারের দায়িত্ব হওয়া উচিৎ যে এই মামলা করেছে, সে কেনো এটা করেছে তা উদঘাটন করা।

সম্প্রতি আলোচনা উঠেছে জাতীয় দলে আবারও সাকিবকে খেলাতে চায় বিসিবি। সেজন্য প্রাথমিক কাজগুলো করে রাখছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়