শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ!

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ছাড়ার পর থেকেই কোচিংয়ে ফেরার অপেক্ষায় আছেন জাভি হার্নান্দেজ। সম্প্রতি মরক্কো জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।

গত ডিসেম্বরে আফ্রিকা কাপ অফ নেশনস (আফকন) ফাইনালে সেনেগালের কাছে হারের পর বর্তমান কোচ ওয়ালিদ রেগরাগুই নিজেই দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে মরক্কো ফুটবল ফেডারেশন।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এখন দল গোছাতে চায় মরক্কো। ১২ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে একই গ্রুপে রয়েছে উত্তর আফ্রিকার দেশটি।

কাতালোনিয়া ভিত্তিক সরকারি চ্যানেল ই-স্পোর্ট এর খবর, বিশ্বকাপের আগে স্বল্প সময়ের জন্য পাওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন জাভি। তবে বিশ্বকাপের পর দায়িত্ব নেওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করার কথা জানিয়েছেন তিনি।

২০২১ সালে বার্সেলোনার দায়িত্ব নেওয়া জাভি ২০২২-২৩ মৌসুমে লা লিগা শিরোপা জেতান। তাঁর অধীনে মূল দলে সুযোগ পায় লামিনে ইয়ামালসহ একাধিক তরুণ ফুটবলার। তবে ২০২৩-২৪ মৌসুমে দ্বিতীয় হওয়ার পর তাকে বিদায় জানায় কাতালান ক্লাবটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়