শিরোনাম
◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পাকিস্তানের সামনে নতুন সমীকরণ। গতকাল নিউজিল্যান্ডের কাছে হেরে শ্রীলঙ্কায় বিদায় নেওয়ায় কাজটা কঠিন হয়ে গেছে সালমান আলী আগার দলের।

গ্রুপ-২ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আর একটি জায়গার জন্য লড়াই করছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে বাবর আজমদের চাইতে তুলনামূক সহজ সমীকরণ কিউইদের। আগামীকাল (শুক্রবার) ইংল্যান্ডের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠবে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।

পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে পারে একমাত্র ইংল্যান্ড। আগামীকাল কিউইদের হ্যারি ব্রুকের দল হারিয়ে দিলে সুযোগ থাকবে পাকিস্তানের। তবে ম্যাচ পরিত্যক্ত হলে কপাল পুড়বে সালমান আগাদের। ৪ পয়েন্ট নিয়ে সেমিতে উঠবে নিউজিল্যান্ড।

তবে ইংল্যান্ড জিতলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে। নিউজিল্যান্ডের থেকে যাবে ৩ পয়েন্ট। সেমিতে উঠতে হলে তখন শনিবার শ্রীলঙ্কাকে হারাতে হবে পাকিস্তান। সেইসাথে মেলাতে হবে রান রেটের হিসাব।

আগামীকাল ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটি হওয়ায় সুবিধা হয়েছে পাকিস্তানের। কিউইরা হারলে সমীকরণ জেনেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাবর-শাহিনরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়