শিরোনাম
◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৯ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুর্থ বিয়ে করছেন শোয়েব মালিক, কনে হিসেবে আলোচনায় যার নাম

বিয়ের জন্য চতুর্থবারের মতো সংবাদের শিরোনামে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আজ ২৭ ফেব্রুয়ারি চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৪৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। পাত্রী পাকিস্তানি অভিনেত্রী ভানিজা সাত্তার।

যদিও এ দাবির পক্ষে এখন পর্যন্ত শোয়েব মালিক বা ভানিজা সাত্তার—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি। তাই এটিকে এখন পর্যন্ত গুঞ্জনই বলছে সংবাদমাধ্যমগুলো। ২০০২ সালে শোয়েব মালিক প্রথম বিয়ে করেন ভারতের হায়দরাবাদের বাসিন্দা আয়েশা সিদ্দিকীকে। আট বছর পর তাঁদের বিচ্ছেদ হয়। ২০১০ সালে দ্বিতীয় বিয়ে করেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। ২০১৮ সালে তাঁদের প্রথম সন্তান ইজহানের জন্ম হয়।

এরপর সানা জাভেদের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে শোয়েবের প্রেম হয়। সে সময় তিনি সানিয়ার সঙ্গে বৈবাহিক জীবনে ছিলেন। সানিয়া বিষয়টা জানার পর দূরত্ব বাড়ান এবং ২০২৩ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের কিছুদিন পরই ২০২৪ সালের ২০ জানুয়ারি পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক। যদিও এখন পর্যন্ত সানার সঙ্গে তাঁর পারিবারিক কলহ ও বিচ্ছেদ নিয়ে কোনো খবর প্রকাশ্যে আসেনি।

আলোচনায় থাকা ভানিজা সাত্তার একজন নবীন পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী। তিনি টিভির জনপ্রিয় নাটক ‘লাডলি’তে ‘নাজো’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। করাচিতে জন্ম ও বেড়ে ওঠা সাত্তার করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়