শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে আবার মুখোমুখি রিয়াল মা‌দ্রিদ ও ম্যানচেস্টার সিটি 

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই কয়েক বছরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন মাত্রা পেয়েছে। আরও একবার টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে দল দুটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে লড়তে দেখা যাবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে।

ফ্রান্সের নিয়নে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। রিয়াল-ম্যানসিটি ম্যাচের মতো আরেকটি জমজমাট ম্যাচ দেখতে চলেছে ফুটবল ভক্তরা। গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা ফরাসি জায়ান্ট পিএসজি ও ইংলিশ ক্লাব চেলসি পরস্পর মোকাবিলা করবে।

কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে বার্সেলোনা খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।  বায়ার লেভারকুজেনের বিপক্ষে খেলবে আর্সেনাল। অ্যাথলেটিকো মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টটেনহাম হটস্পার। বায়ার্ন মিউনিখকে পরীক্ষায় ফেলতে তৈরি আছে আটালান্টা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ হবে আগামী ১০ ও ১১ মার্চ। দ্বিতীয় লেগের খেলা হবে ১৭ ও ১৮ মার্চ।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র -------

রিয়াল মাদ্রিদ (স্পেন) - ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)।

বোডো/গ্লিমট (নরওয়ে) - স্পোর্টিং (পর্তুগাল)।

প্যারিস সেন্ট জার্মেই (ফ্রান্স) - চেলসি (ইংল্যান্ড)।

নিউক্যাসল ইউনাইটেড (ইংলিশ) - বার্সেলোনা (স্পেন)।

গালাতাসারে (তুরস্ক) - লিভারপুল (ইংল্যান্ড)।

অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন) - টটেনহ্যাম হটস্পার (ইংল্যান্ড)।

আটালান্টা (ইতালি) - বায়ার্ন  মিউনিখ (জার্মানি)।

বায়ার লেভারকুজেন (জার্মান) - আর্সেনাল (ইংল্যান্ড)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়