শিরোনাম
◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৯:১২ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শচীন-গাভাস্কার‌দের পাশে এবার র‌বি শাস্ত্রীর নাম

স্পোর্টস ডেস্ক : ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীকে বিরাট সম্মান মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসছে শাস্ত্রীর নামে স্ট্যান্ড। শুক্রবার সেই ঘোষণা করেছে এমসিএ। তবে শুধু শাস্ত্রী নন, ভারতের আরও তিন প্রাক্তন ক্রিকেটারকে সম্মানিত করা হবে। দিলীপ সরদেশাই, একনাথ সোলকার ও ডায়ানা এডুলজির নামে গেট নামকরণ হবে।

মুম্বই থেকেই উত্থান শাস্ত্রীর। তারপর দেশের হয়ে ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে খেলেছেন। ভারতকে নেতৃত্বও দিয়েছেন প্রাক্তন অলরাউন্ডার। ছিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য। আবার তাঁর কোচিংয়েই টেস্টে একাধিপত্য ছিল বিরাট কোহলিদের। ধারাভাষ্য দেওয়ার ভঙ্গি ও ব্যক্তিত্বে বেশ রঙিন চরিত্র শাস্ত্রী। ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য তাঁকে সম্মানিত করছে এমসিএ।

তাদের তরফ থেকে জানানো হয়েছে, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রেস বক্সের নিচে লেভেল ওয়ান স্ট্যান্ডের নামকরণ ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিখ্যাত ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর নামে করার প্রস্তাব অ্যাপেক্স কাউন্সিলে গৃহীত হয়েছে। প্লেয়ার ও কোচ হিসেবে ভারত ও মুম্বই ক্রিকেটে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে।

অন্যদিকে দেশের হয়ে ৩০টি টেস্ট খেলা দিলীপ সরদেশাইয়ের নামে তিন নম্বর গেটের নামকরণ হচ্ছে। ৫ নম্বর গেটটি হচ্ছে প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়ানা এডুলজির নামে। আর ৬ নম্বর গেটে থাকবে একনাথ সোলকারের নাম। 

এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক বলেছেন, মুম্বই ক্রিকেট তৈরিই হয়েছে এঁদের মতো কিংবদন্তিদের অবদানের উপর ভিত্তি করে। যাঁরা এই শহর ও দেশকে গর্বিত করেছেন, তাঁদের সম্মান দেওয়া আমাদের কর্তব্য। উল্লেখ্য, গত বছর ওয়াংখেড়েতে রোহিতের নামেও স্ট্যান্ড হয়েছে। গাভাস্কার, শচীন টেন্ডুলকার, বিজয় মার্চেন্টের পাশাপাশি রোহিতের নামেও স্ট্যান্ড হয়েছে ওয়াংখেড়েতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়