শিরোনাম
◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)

স্পোর্টস ডেস্ক: পিছিয়ে যাচ্ছে আইপিএল! ২৬ মার্চ থেকে ভারতের কোটি টাকার লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যাবে। তবে কতদিন পিছিয়ে যাবে তা নিয়ে সংশয় রয়েছে। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে অন্তত ২ দিন পিছোতে পারে আইপিএল। অন্য আরেকটি ওয়েবসাইট জানাচ্ছে ২৮ বা ২৯ মার্চ আইপিএল শুরু হতে পারে। কিন্তু কেন?

টি- বিশ্বকাপ শেষ হওয়ার পরেই দামামা বেজে যাবে আইপিএলের। ৮ মার্চ বিশ্বকাপের ফাইনাল। তার ১৮ দিন পর, অর্থাৎ ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএলের ১৯তম সংস্করণের। ফাইনাল হবে ৩১ মে। এতটা পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু সমস্যা অন্য জায়গায়। মার্চ থেকে মে মাসের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে নির্বাচন। --- সংবাদপ্রতি‌দিন

এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা নাইট রাইডার্স ও তামিলনাড়ু থেকে চেন্নাই সুপার কিংস আইপিএলে খেলবে। পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। সম্ভবত সেই কারণেই এতো জটিলতা।

যদি পুরনো সূচিতেও আইপিএল হয়, তাহলে আর হাতে আছে মাত্র একমাস। যে কারণে ফ্র্যাঞ্চাইজিগুলোর তরফ থেকে দ্রুত সূচি প্রকাশ করার চাপও থাকছে। কিন্তু ৫ রাজ্যের নির্বাচনের কারণে সেটা নিয়ে সমস্যা রয়েছে। 

বিসিসিআইয়ের প্রাথমিক পরিকল্পনা ছিল, দুই ভাগে সূচি প্রকাশ করার। প্রথম পর্যায়ের সূচি প্রকাশ করে অন্তত ধোঁয়াশা কাটানো যেত। এরপর নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পর পরিস্থিতি বুঝে পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত করা যেত। যেরকম ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় হয়েছিল। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরেকটা বিষয় নিয়েও সংশয় থাকছে। সাধারণত যারা গতবারের চ্যাম্পিয়ন তাদের ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ হয়। গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু আরসিবি এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে কি না, তার উত্তর এখনও পাওয়া যায়নি। ফলে কোথায় উদ্বোধনী অনুষ্ঠান হবে তা নিশ্চিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়