শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০১:১১ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল

স্পোর্টস ডেস্ক : উত্তেজনা বাড়ছেই মধ্যপ্রাচ্যে। এমন অবস্থায় সবকিছু প্রায় স্থবির হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যার রেশ পড়েছে ফুটবলেও। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত করেছে কাতার ফুটবল ফেডারেশন।

এতে শঙ্কা তৈরি হয়েছে ফিনালিনিমা আয়োজন নিয়ে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কাতারের রাজধানী দোহার বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের লড়াই দেখতে দর্শকরা অপেক্ষা করছিল অধীর আগ্রহে।

স্পেনের ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, ম্যাচটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ম্যাচ স্থগিতের বিষয়ে কোনো নতুন খবর নেই। -- এন‌টি‌ভি নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্থগিতাদেশ ঘোষণার সময় কাতার সরাসরি হামলার কথা উল্লেখ করেনি। তারা শুধু জানিয়েছে, প্রতিযোগিতা পুণরায় শুরু হওয়ার নতুন তারিখ যথা সময়ে জানানো হবে।

এর আগে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠেয় মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফগুলো স্থগিত করে। তারা জানায়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়