শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়ান কাপে ইরান দ‌ক্ষিণ কো‌রিয়ার কা‌ছে হে‌রে গে‌লেও জয় কর‌লো মানুষের মন

স্পোর্টস ডেস্ক : ইরান নারী ফুটবল দল ফিফা র‌্যাঙ্কিংয়ে আছে ৬৮তম স্থানে, আর দক্ষিণ কোরিয়ার অবস্থান ২১তম। দুই দলের মাঝে ফারাক অনেক, মাঠের খেলায় হলোও তাই, তবে ম্যাচ হারলেও ইরানের মেয়েরা তো আসলে মাঠে নেমেই জিতে গেছে। 

ম্যাচের ৩৭তম মিনিটে চো ইউ-রির গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির পর ৫৯ মিনিটে পেনাল্টি থেকে কিম হেই-রি দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। আর ৭৫ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ইউ জিন-কো।

তবে মাঠের স্কোরলাইন যাই হোক, নিজ দেশের ধ্বংসযজ্ঞ, স্বজনদের জীবন নিয়ে শঙ্কা, এসব বিষয় মাথায় রেখে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করাটা স্কোরলাইনের চেয়ে নেহাতি কম নয়। এসব বিষয় বুকে পাথরচাপা দিয়ে মাঠে নামার জন্যই জিতে গেছেন ইরানের মেয়েরা। গ্যালারি থেকেও অবশ্য পেয়েছেন দর্শকদের করতালি। 

এনিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে খেলছে ইরান। ২০২২ সালে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। এবার ‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া ছাড়া ইরানের বাকি দুই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। 

৫ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইরান। ১২টি দল খেলছে তিনটি গ্রুপে ভাগ হয়ে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি জায়গা করে নেবে নকআউট পর্বে। এই তিনটি গ্রুপ থেকে আবার শীর্ষ দুই তৃতীয় দল জায়গা পাবে নকআউট পর্বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়