শিরোনাম
◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১০:২০ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড গড়লো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ 

স্পোর্টস ডেস্ক : রেকর্ড তৈরি করলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। দর্শকসংখ্যা ইতিমধ্যেই ৫০ কোটি অতিক্রম করেছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দর্শক সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে। এটি ইতিহাসের সর্বোচ্চ।

২০‌টি দল নিয়ে এবার শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট যত গড়িয়েছে, উত্তেজনা ততই বেড়েছে। ইডেনে অনুষ্ঠিত সুপার এইটের ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের উত্তেজনা ও  কৌতূহল তুঙ্গে পৌঁছেছিল। 

জয় শাহ আরও লিখেছেন, ''জিওস্টারের মাধ্যমে প্রায় ৬.০৫ কোটি মানুষ খেলা দেখেছে, যা সত্যিই আনন্দদায়ক। আজ থেকে শুরু হওয়া নকআউট ম্যাচগুলোতে আশা রাখব, ভারতীয় ভক্তদের অবিরাম ভালবাসা আরও রেকর্ড ভাঙতে সাহায্য করবে।

চলতি  টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শেষ। চারটি দল সেমিফাইনালের টিকিট পেয়েছে। দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের প্রথম সেমিফাইনাল আজ বুধবার হবে ইডেনে।

দ্বিতীয় সেমিফাইনালের বল গড়াবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। লক্ষ্মীবার ভারতের মুখোমুখি ইংল্যান্ড। 

ফাইনালের টিকিট জোগাড় করতে ভারতের আর এক ধাপ বাকি। ওয়াংখেড়েতে বৃহস্পতিবার যে তিলধারনের জায়গা থাকবে না, এ কথা বলাই বাহুল্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়