শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ১২:১৪ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটে-বলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা হলেন যারা

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালের আগেই বাদ পড়লেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন ওপেনার সাহেবজাদা ফারহান। ব্যাট হাতে তিনি ভেঙে দিয়েছেন বিরাট কোহলির এক যুগ পুরোনো রেকর্ড। অন্যদিকে বল হাতে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ভ্যান স্কালকউইক। তবে চ্যাম্পিয়ন ভারতের দুই বোলার যৌথভাবে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি।

একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকদের তালিকা:
সর্বোচ্চ রান

১. সাহেবজাদা ফারহান (পাকিস্তান): এবারের আসরে ৭ ম্যাচে ৩৮৩ রান করে সবার উপরে পাকিস্তানের সাহেবজাদা ফারহান। ২৯ বছর বয়সী এই ওপেনার ২টি সেঞ্চুরি ও ২টি ফিফটি হাঁকিয়েছেন। এই পথে তিনি ভেঙেছেন বিরাট কোহলির ২০১৪ সালের রেকর্ড (৩১৯ রান)। বিশ্বকাপের এক আসরে এখন সর্বোচ্চ রানের মালিক এই পাকিস্তানি ব্যাটার।

২. টিম সেইফার্ট (নিউজিল্যান্ড): ফাইনালে কিউইরা বিধ্বস্ত হলেও পুরো আসরে দারুণ খেলেছেন টিম সেইফার্ট। ৯ ম্যাচে ৪টি ফিফটিতে ৩২৬ রান করে তালিকায় দুই নম্বরে আছেন তিনি।

৩. সঞ্জু স্যামসন (ভারত): চ্যাম্পিয়ন ভারতের হয়ে নজর কেড়েছেন সঞ্জু স্যামসন। সেমিফাইনাল ও ফাইনালে টানা ফিফটি করা স্যামসনের সংগ্রহ ৫ ম্যাচে ৩২১ রান।

সর্বোচ্চ উইকেট
১. বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহ (ভারত) : চ্যাম্পিয়ন ভারতের দুই বোলার রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার জসপ্রীত বুমরাহ সমান ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন যৌথভাবে। বরুনের সেরা বোলিং ফিগার ৭ রানে ৩ উইকেট। আর ১৫ রানে ৪ উইকেট বুমরাহর সেরা পারফর্মেন্স। যদিও ইকোনমি রেটে অনেক এগিয়ে বুমরাহ।

২. শ্যাডলি ভ্যান স্কালকউইক (যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্র গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও বল হাতে ভেলকি দেখিয়েছেন শ্যাডলি। আসরে ১৩ উইকেট নিয়ে তালিকার দুইয়ে আছেন তিনি। ২৫ রানে ৪ উইকেট তার সেরা পারফরম্যান্স।

৩. ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে): সুপার এইট থেকে বিদায় নিলেও জিম্বাবুয়ের পেসার মুজারাবানি শিকার করেছেন ১৩ উইকেট। শ্যাডলির সমান উইকেট নিলেও ইকোনমি রেটে সামান্য পিছিয়ে তিনি।

৪. আদিল রশিদ (ইংল্যান্ড) ইংলিশ স্পিনার আদিল রশিদও নিয়েছেন ১৩ উইকেট। ৩৬ রানে ৩ উইকেট এই আসরে তার সেরা পারফর্মেন্স।

লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা): সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি ৭ ম্যাচে নিয়েছেন ১২টি উইকেট। ৩১ রানে ৪ উইকেট তার সেরা বোলিং ফিগার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়