শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১১:২৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দে‌শে নিরাপত্তার অভা‌বে অস্ট্রেলিয়ার সেফ হাউসে ইরানের পাঁচ নারী ফুটবলার

স্পোর্টস ডেস্ক :  নারী এ‌শিয়ান কা‌পের এ’ গ্রুপে রোববার (৮ মার্চ) ফিলিপিনসের বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে এবারের আসর শেষ করে ইরান। এরপর দলটির দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচের আগে ইরানের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর দেশটিতে সমালোচনা শুরু হয়।

এক টেলিভিশন উপস্থাপক দলটিকে ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেন, সেইসঙ্গে তাদের কঠোর শাস্তির দাবি জানান। 

এ ঘটনায় ইরানের ফুটবলারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সমর্থকরা। রোববার গোল্ড কোস্টে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় ইরানের টিম বাসকে ঘিরে ধরে শত শত সমর্থক। ‘আমাদের মেয়েদের বাঁচাও’ বলে স্লোগান দিতে থাকেন তারা।

সোমবার (৯ মার্চ) বিবিসির খবরে বলা হয়, টিম হোটেলের ভেতর নাটকীয় দৃশ্য প্রত্যক্ষ করেছে তারা। বেশ কয়েকজন খেলোয়াড় ‘অ্যাক্টিভিস্ট’দের সঙ্গে কথা বলার পর দলবদ্ধভাবে লবি থেকে বেরিয়ে আসেন। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরই কোচসহ আরেক গ্রুপ আতঙ্কিত হয়ে হোটেলের মধ্য দিয়ে ছুটে তাদের কক্ষে ফিরে যায়। 

এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও শেষ ম্যাচে ফিলিপিন্সের বিপক্ষে জাতীয় সঙ্গীত গায় এবং স্যালুট করেন ইরানের খেলোয়াড়রা। অনেকের ধারণা, ইরানি দলের প্রতিনিধি দলের অংশ হিসেবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি, যারা ইরানের নিরাপত্তা বাহিনী ও অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে) সদস্যরা খেলোয়াড়দের জাতীয় সঙ্গীত গাইতে ও স্যালুট করতে বাধ্য করেছে। 
 
সিডনিতে সোমবার (৯ মার্চ) ইরানি দলের নিরাপত্তা নিশ্চিত করতে ফিফা, এএফসি ও অস্ট্রেলিয়ান সরকারের প্রতি আহ্বান জানান বিশ্বব্যাপী খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রোর এশিয়া/ওশেনিয়া অঞ্চলের সভাপতি বিউ বুশ।

 তি‌নি বলেন, আমরা (অস্ট্রেলিয়ান সরকারকে) বলছি, যেন খেলোয়াড়দের (নিরাপত্তা) নিয়ে কাজ করা হয়। এটা সত্যিই কঠিন পরিস্থিতি। এমন খেলোয়াড় থাকতে পারে, যারা ফিরে যেতে চায়। দলের মধ্যে এমন কিছু খেলোয়াড় থাকতে পারে, যারা আশ্রয় পেতে চায় অথবা অস্ট্রেলিয়ায় আরও বেশি সময় থাকতে চায়। এমন কিছু খেলোয়াড় থাকতে পারে যারা সম্ভাব্য দেশে ফেরা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান দলকে দেশে ফিরতে দিয়ে অস্ট্রেলিয়া ‘ভয়াবহ মানবিক ভুল’ করছে। দলটির সদস্যদের আশ্রয় দিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। 
 
‘ইরানের জাতীয় নারী ফুটবল দলকে জোরপূর্বক ইরানে ফেরত নেওয়ার অনুমতি দিয়ে অস্ট্রেলিয়া ভয়াবহ মানবিক ভুল করছে, সেখানে (ইরান) হয়তো তাদের হত্যা করা হবে। আপনি যদি তা না করেন (আশ্রয় না দেন), তাহলে যুক্তরাষ্ট্র তাদের নিয়ে যাবে।

অস্ট্রেলিয়ার পুরুষ ফুটবল দলের সাবেক অধিনায়ক ক্রেগ ফস্টার বিবিসিকে বলেন, ‘যখন কোনও দল ফিফা-নিয়ন্ত্রিত কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করে, তা এশিয়ান ফুটবল কনফেডারেশন হোক বা অন্য কোনও কনফেডারেশন; তখন অবশ্যই বর্তমানে বা ভবিষ্যতে তাদের নিরাপত্তা নিয়ে যে-কোনও উদ্বেগ প্রকাশ করার জন্য নিরাপত্তা এবং বহিরাগত সহায়তা পাওয়ার অধিকার থাকতে হবে।’
 
গত সপ্তাহে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। তারপর থেকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়