শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৩:২২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রা‌তে বার্সেলোনার বিরু‌দ্ধে খেল‌বে নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক : ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার। শেষ ষোলোর প্রথম লেগে ইউরোপজুড়ে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও সবচেয়ে বেশি নজর থাকবে ইংল্যান্ডের টাইনসাইডে, যেখানে মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেড ও বার্সেলোনা।

ম্যাচটি ইংলিশ ক্লাবটির জন্য বিশেষ এক উপলক্ষ। ক্লাবটির ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় এটি মাত্র দ্বিতীয়বারের মতো খেলা। তাই ম্যাচটিকে ক্লাবের ইতিহাসের 'সবচেয়ে বড় ম্যাচ' বলেই উল্লেখ করেছেন নিউক্যাসলের কোচ এডি হাও। -- ডেই‌লি স্টার

প্লেঅফ পর্বে আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকে-কে সহজেই হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে নিউক্যাসল। তবে এবার তাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা, যাদের কোচ হ্যান্সি ফ্লিক।

এই ম্যাচটি স্মরণ করিয়ে দিচ্ছে দুই দলের ১৯৯৭ সালের সেই ঐতিহাসিক লড়াইয়ের কথা। সেবার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দেখায় বার্সেলোনাকে ৩–২ গোলে হারিয়েছিল নিউক্যাসল, যেখানে হ্যাটট্রিক করেছিলেন ফাউস্তিনো এসপ্রিয়া।

এক সময় অবনমন ও অস্থিরতার মধ্যে দিয়ে গেছে নিউক্যাসল। বিশেষ করে সাবেক মালিক মাইক অ্যাশলির সময় ক্লাবটি একাধিকবার অবনমনের স্বাদ পেয়েছিল। তবে ২০২১ সালে মালিকানা পরিবর্তনের পর নতুন করে উত্থান শুরু হয়েছে ক্লাবটির।

সাম্প্রতিক সাফল্যে টাইনসাইডে আবারও জেগেছে ইউরোপীয় স্বপ্ন। তাই বার্সেলোনার মতো জায়ান্টের আগমন সমর্থকদের জন্য অনেকদিনের প্রতীক্ষিত এক ইউরোপীয় রাত।

তবে নিউক্যাসলকে হালকাভাবে নিতে নারাজ বার্সেলোনা কোচ ফ্লিক। তার মতে, বিশ্বের সেরা লিগ হিসেবে বিবেচিত ইংলিশ প্রিমিয়ার লিগের দল হওয়ায় নিউক্যাসলকে যথেষ্ট সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়