শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৩:২৩ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এফএ কা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে মুখোমুখি ম‌্যান‌চেস্টার সিটি ও লিভারপুল

স্পোর্টস ডেস্ক : এফএ কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। প্রতিযোগিতার এই পর্যায়ে তুলনামূলক সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে প্রিমিয়ার লিগের আরেক বড় ক্লাব চেলসি। তৃতীয় স্তরের দল পোর্ট ভ্যালের বিপক্ষে খেলবে তারা। এফএ কাপের শেষ ষোলোর লড়াই সোমবার শেষ হতেই পরের ধাপের ড্র অনুষ্ঠিত হয়েছে।

শেষ আটে সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হতে যাচ্ছে ম‌্যা‌চেস্টার সিটি-লিভারপুল ম্যাচ। গতবারের রানার্সআপ সিটির ইতিহাদ স্টেডিয়ামে হবে হাইভোল্টেজ ম্যাচটি।

রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল খেলবে সাউথ্যাম্পটনের বিপক্ষে। ম্যাচটি হবে বর্তমানে চ্যাম্পিয়নশিপের টেবিলে আট নম্বরে থাকা সাউথ্যাম্পটনের মাঠে। আরেক ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও লিডস ইউনাইটেড।

আসরে এখনও টিকে থাকা সবচেয়ে নিচের র‌্যাঙ্কিংয়ের দল পোর্ট ভ্যালে। ১৯২৯ সালের পর এবারই প্রথম তারা কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে চেলসির মুখোমুখি হবে।
ম্যাচগুলো হবে আগামী ৪ ও ৫ এপ্রিলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়