শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১২:১৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়ন্স লিগে অ‌নেক ক‌ষ্টে পরাজয় এড়ালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ লেভারকুজেনের বিরু‌দ্ধে পুরোটা সময় ছন্দ খুঁজে ফিরল তারা। তবে, হারের প্রবল চোখ রাঙানি এড়িয়ে শেষের গোলে অন্তত ড্র করতে পারল প্রিমিয়ার লিগের দলটি।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বুধবার খুব কষ্টে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে হোবার্ত আনড্রিসের গোলে পিছিয়ে পড়ার পর, কাই হাভার্টজের পেনাল্টি গোলে সমতায় মাঠ ছাড়ে সফরকারীরা। --‌বি‌ডি‌নিউজ

ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও, আক্রমণে তেমন কিছু করতে পারছিল না আর্সেনাল। প্রথম ২০ মিনিটে একটি শটও তারা লক্ষ্যে রাখতে পারেনি।

ম্যাচের সেরা সুযোগটি অবশ্য আর্সেনাল পায় এর মাঝেই। ১৯তম মিনিটে ভাগ্য সহায় হলে গোল পেতে পারতো তারা; কিন্তু গাব্রিয়েল মার্তিনেল্লির শট ক্রসবার কাঁপায়।

প্রথমার্ধের লড়াই তেমন রোমাঞ্চ ছড়ায়নি। গোলের জন্য লেভারকুজেন তুলনামূলক বেশি শট নিলেও, তারাও প্রতিপক্ষকে খুব একটা ভাবাতে পারেনি।

বিরতির পর পুনরায় খেলা শুরুর প্রথম মিনিটেই প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা দলকে স্তব্ধ করে দেয় লেভারকুজেন। সতীর্থের কর্নারে বল দূরের পোস্টে ফাঁকায় পেয়ে হেডে জালে পাঠান জার্মান ডিফেন্সিভ মিডফিল্ডার আনড্রিস।

একমাত্র দল হিসেবে এবার প্রাথমিক পর্বে আট ম্যাচের সবগুলো জয়ী আর্সেনালের নবম ম্যাচে এসে প্রথমে পিছিয়ে পড়ার অভিজ্ঞতা হলো। ওই আট ম্যাচের পাঁচটিই তারা জিতেছিল জাল অক্ষত রেখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়