শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ১২:১৯ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ম‌্যান‌চেস্টার সি‌টি এবার হোঁচট খে‌লো ও‌য়েস্ট হ‌্যা‌মে

স্পোর্টস ডেস্ক : এবা‌রো জ‌য়ের দেখা পে‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টি। দল‌টি টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল। তাতে এক ম্যাচ বেশি খেলা আর্সেনালের সঙ্গে ব্যবধান খুব বেশি কমাতে ব্যর্থ ম্যানসিটি। শিরোপার দৌড়ে ক্রমে পিছিয়ে পড়ছে সিটিজেনরা।

শনিবার (১৪ মার্চ) লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে দূতি গোলই হয়েছে প্রথমার্ধে ৪ মিনিটের ব্যবধানে। ৩১ মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় সফরকারী সিটি। ৪ মিনিট পর ওয়েস্ট হ্যাম সমতায় ফেরে কনস্তান্তিনোস মাভরোপানোসের গোলে।

এই ড্রয়ের পর ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে। এই নিয়ে টান দুই লিগ ম্যাচে পয়েন্ট হারাল সিটি। এর আগে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা।

প্রতিপক্ষের মাঠে এদিন একচেটিয়া দাপট দেখিয়েও জয় পায়নি সিটি। ৭১ শতাংশ বল পজেশন ধরে রেখে ২১টি শট নিয়েছে সিটিজেনরা, যার ৬টি লক্ষ্যে ছিল। ওয়েস্ট হ্যাম একটি শট নিয়ে সেটি লক্ষ্যে রেখেই গোল পেয়ে গেছে।

একের পর এক আক্রমণ শানিয়ে ৩১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সিটিজেনরা। ওমর মারমৌসের পাস থেকে দুরূহ কোন থেকে লব শটে বল জালে পাঠান সিলভা।

মাত্র ৪ মিনিট পরেই গোল শোধ করে দেয় হ্যামাররা। জারড বোয়েনের কর্নার বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক দোনারুম্মা। হেডে বল জালে পাঠান মাভরোপানোস। দ্বিতীয়ার্ধেও গোলের আশায় আক্রমণের বন্যা বইয়ে দিলেও আর কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ম্যানসিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়