শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১২:৫১ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বায়ার্ন মিউনিখ জিত‌লো ৪-০ গো‌লে 

স্পোর্টস ডেস্ক : এবার আর পেছ‌নে ফি‌রে তাকা‌তে হয়‌নি বায়ার্ন মিউ‌নি‌খের। বুন্ডেসলিগায় আগের দুইবারের মুখোমুখি লড়াইয়ে তেতো স্বাদ পেয়েছিল বায়ার্ন মিউনিখ। এবার আর কোনো ভুল নয়। দাপুটে পারফরম্যান্সে ইউনিয়ন বার্লিনকে উড়িয়ে জয়ের ধারায় ফিরল লিগ চ্যাম্পিয়নরা। -- বি‌ডি‌নিউজ

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি ৪-০ গোলে জিতেছে স্বাগতিকরা। একপেশে লড়াইয়ে জোড়া গোল করেন সের্গে জিনাব্রি, আর একটি করে গোল করেন মাইকেল ওলিসে ও হ্যারি কেইন।

শিরোপা ধরে রাখার পথে এগিয়ে চলা বায়ার্নের ২৭ ম্যাচে পয়েন্ট হলো ৭০। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড। ইউনিয়ন বার্লিনের মাঠে লিগে গত দুই আসরের ম্যাচে একবারও জিততে পারেনি বায়ার্ন; ২০২৪-২৫ মৌসুমে ১-১ এবং গত মৌসুমে ২-২ ড্র হয়েছিল ম্যাচ।

তবে গত ডিসেম্বরে এবারের জার্মান কাপে দলটিকে ৩-২ গোলে হারায় ভেসোঁ কম্পানির দল। এবার অবশ্য কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি বার্লিন। দুই অর্ধে দুটি করে গোল হজম করে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়